চুয়াডাঙ্গা ০১:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঝিনাইদহের ৪টি আসনের ৩টিতে আ’লীগ ও ১টিতে স্বতন্ত্র প্রার্থী জয়ী

Padma Sangbad
১৬৪

ঝিনাইদহের চারটি আসনের ফলাফল জানা গেছে। এরমধ্যে দুটিতে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী ও একটিতে স্বতন্ত্র প্রার্থী জয়ী হয়েছেন।
বিজয়ীরা হচ্ছেন, ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনে নৌকা প্রতীকের আব্দুল হাই। তিনি পেয়েছেন ৯৫ হাজার ৬৭৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী নজরুল ইসলাম পেয়েছেন ৬৯ হাজার ৭২৮ ভোট।
ঝিনাইদহ-২ (সদর) আসনে ১ লাখ ৩৭ হাজার ৫৮৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী নাসের শাহরিয়ার জাহেদী মহুল। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের নৌকা প্রতীকের তানজীব আলম সিদ্দিকী। তিনি পেয়েছেন ১ লাখ ১৫ হাজার ১৫২ ভোট।
ঝিনাইদহ-৩ (মহেশপুর-কোটচাঁদপুর) আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মেজর জেনারেল (অব.) সালাহউদ্দিন মিয়াজিঁ ৮৪ হাজার ১৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শফিকুল আজম খান চঞ্চল পেয়েছেন ৬৪ হাজার ৯০৯ ভোট।
ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ) আসনে ৯৬ হাজার ৫০৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের নৌকা প্রতীকের আনোয়ারুল আজিম আনার। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আব্দুর রশিদ খোকন পেয়েছেন ৫৭ হাজার ১০০ ভোট।

আপডেট : ১২:৩৬:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ৮ জানুয়ারী ২০২৪