চুয়াডাঙ্গা ০৮:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ভারত থেকে ৩৪ হাজার টন আলু আমদানির অনুমতি

Padma Sangbad
৬২

আলুর দামের লাগাম টানতে ভারত থেকে হিলি স্থলবন্দর দিয়ে ৩৪ হাজার টন আলু আমদানির অনুমোদন দিয়েছে সরকার।

হিলি স্থলবন্দর উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপসহকারী সংগনিরোধ কর্মকর্তা ইউসুফ আলী বলেন, “বাজার নিয়ন্ত্রণে বুধবার আলু আমদানির সিদ্ধান্ত দিয়েছিল সরকার।”

তিনি বলেন, “শনিবার বা রবিবার থেকে ৪৯ জন ব্যবসায়ী আলু আমদানি শুরু করতে পারবেন।”

হিলি স্থলবন্দরের আমদানিকারক শহিদুল ইসলাম বলেন, “খুচরা পর্যায়ে প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে ৪০ থেকে ৪৫ টাকা, যা বছরের এই সময়ে অস্বাভাবিকভাবে বেশি। বর্তমান পরিস্থিতি বিবেচনা করে সরকার রমজানের আগে দামের ওপর কিছুটা নিয়ন্ত্রণ আনতে আমদানির অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।”

ভারত থেকে আলু বাজারে এলে আলুর দাম কমবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

আপডেট : ০৮:৪৪:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ৩ ফেব্রুয়ারী ২০২৪