চুয়াডাঙ্গা ০১:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

কবে ৩৪৪ উপজেলায় ভোট, তালিকা প্রকাশ করল ইসি

Padma Sangbad
৯৮

দেশের ছয়টি নির্বাচনী অঞ্চলের আওতাভুক্ত উপজেলাগুলোর নির্বাচন চার ধাপে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছিল নির্বাচন কমিশন (ইসি)। এবার চার ধাপে ৩৪৪ উপজেলার নির্বাচনের ভোট কবে হবে, সেই তালিকা প্রকাশ করেছে সংস্থাটি।

বুধবার (১৪ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের নির্বাচন ব্যবস্থাপনা শাখার কর্মকর্তারা এই তথ্য জানিয়েছেন।

ইসি ঘোষিত তালিকা অনুযায়ী— রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল, ঢাকা ও ময়মনসিংহ অঞ্চলে প্রথম ধাপে ১০৮টি, দ্বিতীয় ধাপে ১২১টি, তৃতীয় ধাপে ৭৭টি ও চতুর্থ ধাপে ৩৮টি উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

এ ছাড়া সিলেট ও চট্টগ্রাম অঞ্চলের উপজেলাগুলোর তালিকা পরবর্তীতে করা হবে। দেশে ৪৯৫ উপজেলার মধ্যে নির্বাচন উপযোগী উপজেলা রয়েছে ৪৫২টি।

আপডেট : ০১:০৬:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৪