চুয়াডাঙ্গা ০৮:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ঝিনাইদহে ট্রাকচাপায় কলেজ ছাত্র নিহত

Padma Sangbad
৮১

ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহ সদর উপজেলার বৈডাঙ্গা বাজারে ট্রাক চাপায় ইকবাল হোসেন (২১) নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছেন। তিনি একই উপজেলার রাঙ্গিয়ারপোতা গ্রামের মতিয়ার রহমানের ছেলে। বৃহস্পতিবার ঝিনাইদহ-চুয়াডাঙ্গা সড়কের বৈডাঙ্গা বাজারে ট্রক চাপায় তিনি নিহত হন। ইকবাল হোসেন ডাকবাংলা আব্দুর রউফ কলেজে অনার্স প্রথম বর্ষের ছাত্র ছিল। প্রত্যক্শদর্শী সাব্বির হোসেন জানান, বৃহস্পতিবার দুপুরে ইকবাল হোসেন মটরসাইকেল যোগে বাড়ি থেকে বৈডাঙ্গা বাজারে আসছিলেন। এ সময় একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে তিনি ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে ডাকবাংলা পুলিশ ফাড়ির সদস্যরা লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠান। খবর নিশ্চিত করে ঝিনাইদহ সদর থানার ওসি শাহিন উদ্দীন জানান, বৃহস্পতিবার দুপুরে ইকবাল হোসেন নামে এক যুবক সড়ক দুর্ঘনায় মারা গেছেন। তার লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

আপডেট : ১১:০৮:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুলাই ২০২৪