চুয়াডাঙ্গা ১২:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

আগামী নির্বাচনে ভোট গ্রহণ হ‌বে ব্যালটের মাধ্যমে

Padma Sangbad
১৯৩

জাতিকে সুষ্ঠু-নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে চাই বলে উল্লেখ করে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেছেন, সঠিক ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করার জন্য আমরা কাজ করছি। ২০২৫ সালের শেষ দিকে বা ২০২৬ সালের শুরুতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। আগামী নির্বাচন ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ অনু‌ষ্ঠিত হ‌বে।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বেলা ১১টায় পটুয়াখালীতে নির্বাচন অফিসে এক মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন। ভোটার তালিকা হালনাগাদ ২০২৫ উপলক্ষে এ বিনিময় সভা অনু‌ষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি বক্তব্যে ইসি বলেন, আমরা জা‌তিকে প্রভাবমুক্ত থেকে সুষ্ঠ, গ্রহণযোগ্য ও সুন্দর নির্বাচন উপহার দিতে চাই। কোনো ভাবেই প্রভাবা‌ন্বিত হওয়ার সুযোগ নাই। প্রধান উপদেষ্টা ঘো‌ষিত সময়ের মধ্যে আগামী জাতীয় সংসদ নির্বাচন নির্ধারিত সময়ের মধ্যেই অনুষ্ঠিত হবে এবং ভোটগ্রহণ হবে ব্যালটের মাধ্যমে। ভোট গ্রহণের প‌রিবেশ সুন্দর ভাবে সৃ‌ষ্টি হবে।
তিনি বলেন, “সত্যিকার অর্থে আমরা এখন জাতীয় নির্বাচন নিয়ে কাজ করছি। স্থানীয় নির্বাচন নিয়ে এখন আমরা ভাবছি না।”
ইসি আরো বলেন, “২০২৫ সালের শেষের দিকে অথবা ২০২৬ এর শুরুতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা বলেন তিনি।”
সি‌নিয়র নির্বাচন অফিসার খান আবি শাহানুর খানের সভাপ‌তি‌ত্বে সভায় পটুয়াখালী সকল উপজেলার নির্বাচন কর্মকর্তারা উপ‌স্থিত ছি‌লেন। সভায় জেলার নির্বাচন সং‌শ্লিষ্ট ব‌্যক্তিরা বি‌ভিন্ন গণমাধ‌্যমের সংবাদকর্মীরা উপ‌স্থিত ছি‌লেন।

আপডেট : ০৮:১১:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫