চুয়াডাঙ্গা ১১:৩৬ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বিদেশি ক্রিকেটারদের দায়িত্ব নেবে বিসিবি

Padma Sangbad
৯৮

পর্দা নেমেছে বিপিএলের একাদশ আসরের। চ্যাম্পিয়ন হয়েছে বরিশাল ফরচুন। চলতি বিপিএলে সবচেয়ে বেশি আলোচিত ছিল ক্রিকেটারদের পারিশ্রমিক। সময়মতো পারিশ্রমিক না পাওয়ায় দুর্বার রাজশাহীর বিদেশি ক্রিকেটাররা ম্যাচ বয়কট করেন।
বিষয়টি শুধু তাই নয়, বিদেশি ক্রিকেটাররা দেশে ফেরার বিমান টিকিটও তারা যথা সময়ে পাননি। এতে বিদেশি ক্রিকেটারদের কাছে ক্ষুন্ন হয়েছে হয়েছে বিপিএলের ভাবমূর্তি। এমন বিব্রত পরিস্থিতি মোকাবিলায় নতুন উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী আসর থেকে বিপিএলে অংশ নেওয়া বিদেশিদের ব্যবস্থাপনা নিজেরাই করবে বিসিবি।
বিবৃতিতে দেশের ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা জানিয়েছে, ‘লজিস্টিক সাপোর্ট, ফ্র্যাঞ্চাইজিগুলোর অর্থনৈতিক প্রটোকল, খেলোয়াড়দের স্বার্থ রক্ষা এবং অর্থ প্রদান প্রক্রিয়া থেকে শুরু করে সবকিছুই বিসিবি দেখ ভাল করবে। বিপিএল ড্রাফট থেকে স্বাক্ষরিত সকল আন্তর্জাতিক খেলোয়াড়ের চুক্তি এবং ম্যাচ ফির দায়িত্ব¡ বিসিবি গ্রহণ করবে এবং যথাসময়ে স্বচ্ছতার সঙ্গে পরিশোধের বিষয়টি নিশ্চিত করা হবে।

আপডেট : ১১:৩৩:০৯ অপরাহ্ন, শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৫