চুয়াডাঙ্গা ০৬:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

‘রাজাকার’ গালি দেয়ার দিন শেষ : আজহারী

Padma Sangbad
৯১

ড. মিজানুর রহমান আজহারী বলেছেন, আমাদেরকে মৌলবাদি আর রাজাকার বলে গালি দেওয়া হয়। ‘রাজাকার’ ‘রাজাকার’ বলে গালি দেওয়ার দিন শেষ। রাজাকার শব্দটা এখন একটা অ্যাওয়ার্ড হয়ে গেছে।
শনিবার দুপুরে ময়মনসিংহের সার্কিট হাউস মাঠে লাখ লাখ তৌহিদি জনতার তাফসির মাহফিলে তিনি এসব কথা বলেন।
আজহারী আরও বলেছেন, আমরা জনগণ ও ইসলামের কথা বলি। আমরা দেশের সমৃদ্ধির কথা বলি। এজন্য আমাদের বলা হয় মৌলবাদি। আবার আমাদেরকে বলে ধর্ম ব্যবসায়ী। আমরা ধর্মের সত্যকথা প্রচার করি। দেশ ও জনগণের যেটা ভালো সেটাই বলি। যারা ইসলামের কথা বলে, যারা কুরআনের কথা বলে, তারা ধর্ম ব্যবসায়ী নয়।
হাফেজ মাওলানা নূরুল ইসলামের সভাপতিত্বে এবং আয়োজক কমিটির সদস্য সচিব অধ্যাপক শহীদুল্লাহ কায়সারের সঞ্চালনায় মাহফিলে শুভেচ্ছা বক্তব্য রাখেন- বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মিডিয়া বিভাগের সম্পাদক অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ, আয়োজক কমিটির আহবায়ক অধ্যক্ষ মু. কামরুল হাসান মিলন, যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান সোহেল।

আপডেট : ১১:৫৫:৩৫ অপরাহ্ন, শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫