চুয়াডাঙ্গা ০৬:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতে আটক ১৫ বাংলাদেশি ফিরলো দর্শনা সীমান্ত দিয়ে

Padma Sangbad
৯৭

দৈনিক পদ্মা সংবাদ ডেস্ক ।।
চুয়াডাঙ্গার দর্শনা স্থলবন্দর সীমান্ত দিয়ে ভারতের হাতে আটক ১৫ বাংলাদেশিকে আনুষ্ঠানিকভাবে ফিরিয়ে দিয়েছে বিএসএফ।গতকাল বুধবার দুপুর ২টার দিকে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠকে এই হস্তান্তর কার্যক্রম সম্পন্ন হয়।

চুয়াডাঙ্গা-৬ বিজিবি সূত্রে জানা গেছে, অবৈধভাবে সীমান্ত অতিক্রমের অভিযোগে বিভিন্ন সময়ে আটক হওয়া এ ১৫ জনকে ভারতের ৩২ বিএসএফ দীর্ঘ প্রক্রিয়া শেষে ফেরত দেয়। তারা ভারতের হরিয়ানা রাজ্যের নারনাউল জেলখানায় বন্দি ছিলেন।

হস্তান্তর শেষে প্রাথমিক যাচাই-বাছাই করে বিজিবি তাদের দর্শনা থানায় হস্তান্তর করে। দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ শহীদ তিতুমীর বিষয়টি নিশ্চিত করেছেন।।

আপডেট : ০৯:৪৫:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫