চুয়াডাঙ্গা ১২:২২ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

শান্তিপূর্ণ নির্বাচনের জন্য সেনাবাহিনীর সহায়তা অপরিহার্য

Padma Sangbad
৭৪

অনলাইন ডেস্ক।।

মিরপুর সেনানিবাসের ডিফেন্স সার্ভিস কমান্ড ও স্টাফ কলেজ (ডিএসসিএসসি) অডিটোরিয়ামে বুধবার (১৯ নভেম্বর) অনুষ্ঠিত কোর্স-২০২৫ গ্র্যাজুয়েশন সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

তিনি অনুষ্ঠানে বলেন, দেশবাসীর দীর্ঘদিনের প্রতীক্ষিত জাতীয় নির্বাচন সত্যিকার অর্থে একটি শান্তিপূর্ণ, উৎসবমুখর ও আনন্দময় ইভেন্ট হিসেবে পরিচালনার জন্য আমাদের সেনাবাহিনীর সহায়তা একান্তভাবে প্রয়োজন।

উল্লেখ্য, এই অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা বাংলাদেশসহ ২৪টি দেশের তরুণ সামরিক অফিসারদের মধ্যে সনদ বিতরণ করেন। তিনি আরও বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের সময় সেনাবাহিনী সঠিক সিদ্ধান্ত গ্রহণ করে দেশের স্বার্থ রক্ষা করেছে, যা আমি অত্যন্ত প্রশংসনীয় মনে করি।

এই কোর্সে বাংলাদেশ, চীন, ভারত, তুরস্ক, পাকিস্তানসহ বিশ্বের ২৪টি দেশের মোট ৩১১ জন তরুণ সামরিক অফিসার অংশগ্রহণ করেন। কোর্স সম্পন্নকারী অফিসাররা অর্জিত জ্ঞান তাদের পেশাগত ও ব্যক্তিগত জীবনে কাজে লাগিয়ে দেশের যে কোনো সংকটময় মুহূর্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবেন বলে প্রত্যয় প্রকাশ করেন।

আপডেট : ০১:০৭:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫