চুয়াডাঙ্গা ০৬:০৪ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

সরকার গঠনে কার সঙ্গে হাত মেলাচ্ছেন বিজয়—কংগ্রেস নাকি বিজেপি?

Padma Sangbad
৪৬

আন্তর্জাতিক ডেস্ক।।
তামিলনাড়ুর রাজনীতিতে দীর্ঘদিনের প্রচলিত ধারা ভেঙে চমক দেখিয়েছে অভিনেতা থালাপতি বিজয়ের দল তামিলগা ভেট্টি কাজগম (টিভিকে)। প্রথমবারের মতো নির্বাচনে অংশ নিয়েই সরকার গঠনের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে দলটি, যা রাজ্যের রাজনৈতিক অঙ্গনে নতুন সমীকরণ তৈরি করেছে।

নির্বাচন কমিশনের সর্বশেষ তথ্য অনুযায়ী,তামিলনাড়ুর ২৩৪টি আসনের মধ্যে বিজয়ের দল ১১১টি আসনে এগিয়ে রয়েছে। অন্যদিকে, ক্ষমতাসীন ডিএমকে মাত্র ৫৭টি আসনে এগিয়ে থেকে তৃতীয় স্থানে নেমে গেছে এবং প্রধান বিরোধী দল এআইএডিএমকে ৬৬টি আসনে এগিয়ে রয়েছে। সরকার গঠনের জন্য প্রয়োজন ১১৮টি আসন, ফলে সংখ্যাগরিষ্ঠতা পেতে এখনও সাতটি আসনের ঘাটতিতে রয়েছে বিজয়ের দল।

দলের শীর্ষ নেতা নানজিল সাম্পাথ এই ফলাফলকে ‘ঐতিহাসিক’ বলে উল্লেখ করে দাবি করেছেন, দ্রাবিড় রাজনীতির দীর্ঘ আধিপত্যের পর সাধারণ মানুষের এমন সমর্থন আগে দেখা যায়নি। অন্যদিকে দলের নেতারা আশাবাদী, বড় ব্যবধানে জয় পেয়ে বিজয়ই রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী হতে পারেন।

দলের অভ্যন্তরে বিজয়কে মারুদুর গোপালান রামচন্দ্রনের উত্তরসূরি হিসেবে দেখা হচ্ছে, যিনি রুপালি পর্দা থেকে এসে সরাসরি গণমানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন।

তবে বর্ষীয়ান নেতা মারুদুর গোপালান রামচন্দ্রনের সঙ্গে বিজয়ের তুলনা নিয়ে ভিন্ন মতও রয়েছে। ভারতের কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল বলেন, এমজিআর বা জয়ললিতা কয়েক দশক জনগণের সেবা করার পর মুখ্যমন্ত্রী হয়েছিলেন, কিন্তু বিজয়ের ক্ষেত্রে বিষয়টি ভিন্ন। তবে বিজয়ের চমক বিরোধীদের সব সমীকরণ ওলটপালট করে দিয়েছে।

বিজয়ের জয়ের মাঝে এখন রাজ্যজুড়ে সবচেয়ে বড় আলোচনার বিষয়—এককভাবে সরকার গঠন করতে না পারলে কোন দলের সঙ্গে জোট বাঁধবে টিভিকে? এ বিষয়ে তামিলনাড়ু বিজেপির সহ-সভাপতি ও অভিনেত্রী খুশবু সুন্দর বিজয়ের সাফল্যকে স্বাগত জানিয়েছেন। এক সাক্ষাৎকারে বিজয়কে নিজের ভাই হিসেবে সম্বোধন করে তিনি বলেন, বর্তমান সময়ে তামিলনাড়ুর সবচেয়ে বড় তারকা বিজয় এবং তার প্রতি মানুষের বিশাল সমর্থন রয়েছে। তবে বিজয়ের সঙ্গে জোট হবে কি না, সেই সিদ্ধান্ত বিজয় নিজেই নেবেন। তবে বড় বোন হিসেবে তিনি সবসময় বিজয়ের ভালো চান।

অভিনেতা বিজয় ও তার দলের পক্ষ থেকে জোটের বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। সরকারিভাবে ফল ঘোষণার পর পরিষ্কার হয়ে যাবে ক্ষমতার মসনদে বসতে তিনি কোন দলকে বেছে নেবেন।

আপডেট : ০৭:০৬:২৫ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬