চুয়াডাঙ্গা ০৬:৫৪ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

শুভেন্দুর ‘ঘুষ নেওয়া’ ভিডিও ফের ভাইরাল কটাক্ষ মোদীর

Padma Sangbad
২১

আন্তর্জাতিক ডেস্ক।।
বিধানসভা নির্বাচনে ভূমিধস জয়ের পর পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী হয়েছেন শুভেন্দু অধিকারী। শনিবার (৯ মে) রাজ্যের নতুন শাসক হিসেবে শপথ নিয়েছেন তিনি। তবে এমন সুখের মুহূর্তেই হঠাৎ গলার কাঁটা হয়ে উঠেছে তার পুরোনো একটি ভিডিও। ওই ভিডিওতে তাকে পাঁচ লাখ রুপি ঘুস নিতে দেখা গিয়েছিল বলে দাবি করা হয়। এমনকি সেই ঘটনা নিয়ে আক্রমণাত্মক বক্তব্য দিয়েছিলেন খোদ ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীই।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় আবারও ভাইরাল হয়েছে ভিডিওটি। জানা যায়, ভিডিওটি বছর দশেক আগে নারদ স্টিং অপারেশনের সময়কার। ওই সময় শুভেন্দু তৃণমূল কংগ্রেসের সংসদ সদস্য ছিলেন। তিনিসহ তৃণমূলের বেশ কয়েকজন শীর্ষ নেতার বিরুদ্ধে ঘুসগ্রহণের অভিযোগ উঠেছিল সেসময়।

বিজেপির ইউটিউব চ্যানেলে তৃণমূল নেতাদের বিরুদ্ধে স্টিং অপারেশনের সেই ভিডিওটি আপলোড করা হয়েছিল। ২০১৬ সালের বিধানসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গের এক জনসভায় বিষয়টি তুলেছিলেন প্রধানমন্ত্রী মোদীও। তৎকালীন তৃণমূল নেতা শুভেন্দু অধিকারীর নাম না করে তিনি বলেছিলেন, ‘টিভিতে সবাই দেখেছে কীভাবে নেতারা ক্যামেরার সামনে ঘুস নিচ্ছেন। পশ্চিমবঙ্গের মানুষ এদের ক্ষমা করবে না।’

২০২০ সালে শুভেন্দু বিজেপিতে যোগ দেওয়ার পর ভিডিওটি ইউটিউব থেকে সরিয়ে নেওয়া হয়। বর্তমানে সেই ভিডিওটি নতুন করে ছড়িয়ে পড়ায় চরম অস্বস্তিতে পড়েছে গেরুয়া শিবির।

অনেকেই ভিডিওটি শেয়ার করে প্রশ্ন তুলেছেন, যাকে একদিন প্রধানমন্ত্রী নিজে দুর্নীতিবাজ বলে তকমা দিয়েছিলেন, আজ তিনি বিজেপিতে এসে ‘ওয়াশিং মেশিনে’ ধুয়ে পরিষ্কার হয়ে গেলেন কীভাবে?

সূত্র: এনডিটিভি, টেলিগ্রাফ ইন্ডিয়া, এবিপি

আপডেট : ০১:৫৯:০৪ পূর্বাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬