চুয়াডাঙ্গা ০৫:২৩ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আটোয়ারীতে অটো চার্জার ভ্যানের ধাক্কায় শিশু নিহত

Padma Sangbad
১৯৪

মোঃ ইউসুফ আলী, আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি।। পঞ্চগড়ের আটোয়ারীতে সড়ক দুর্ঘটনায় প্রায় তিন বছর বয়সী মোঃ রিফাত (৩) নামের শিশু নিহত হয়েছে। নিহত শিশু উপজেলার মির্জাপুর ইউনিয়নের লক্ষীপুর গ্রামের(শহীদ মুক্তিযোদ্ধা আজিজুর রহমান উচ্চ বিদ্যালয় সংলগ্ন) মোঃ আশরাফুল ইসলামের দ্বিতীয় পুত্র। প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল সাড়ে সাত ঘটিকার সময় রিফাত আটোয়ারী-পঞ্চগড় পাকা সড়কের শহীদ মুক্তিযোদ্ধা আজিজুর রহমান স্কুল সংলগ্ন মার্কেট পারাপারের সময় বিপরীত দিক থেকে আসা ব্যাটারী চালিত অটো চার্জার বাইকে ধাক্কা লেগে শিশু রিফাত পাকা রাস্তার উপর পড়ে যায়। এতে রিফাতের বুকের উপর দিয়ে অটো চার্জার ভ্যানের চাকা পিষ্ট হয়ে চলে যায়। অবুঝ শিশু রিফাত গুরুতর অসুস্থ হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। শিশুটির শারীরিক অবস্থার অবনতি দেখা দিলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঠাকুরগাঁও আধুনিক হাসপাতালে রেফার করেন। সেখানে চিকিসাধীন অবস্থায় বেলা প্রায় ২ টার দিকে শিশু রিফাত মৃত্যুর কোলে ঢলে পড়ে। রিফাতে মৃত্যূর সংবাদে তার পরিবার সহ এলাকায় শোকের ছায়া নেমে আসে। আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ মতিয়ার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভিকটিমের পক্ষে কোন অভিযোগ পাওয়া যায় নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

আপডেট : ১০:৩৬:২৮ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬