এম এ খালেক দ্বিতীয়বারে গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত

দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত ষষ্ঠ উপজেলা নির্বাচনে আনারস প্রতীকে ৩৩ হাজার ৭২৩ ভোটে দ্বিতীবারের মত গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোখলেছুর রহমান হেলিকপ্টার প্রতীকে পেয়েছেন ২৮ হাজার ২৯৩ ভোট।
ভোট গণনা শেষে গাংনী উপজেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচনী অফিসার মোহাম্মদ ওয়ালীউল্লাহ এমএ খালেককে বেসরকারিভাবে উপজেলা চেয়ারম্যান ঘোষণা করেন। এছাড়া অপর প্রার্থী রাশেদুল হক জুয়েল ঘোড়া প্রতীকে পেয়েছেন ১৫ হাজার ৫৬০ ভোট, বিএনপির বহিস্কৃত প্রার্থী জুলফিকার আলী কানন কৈ মাছ প্রতীকে পেয়েছেন ৪ হাজার ৯৫৭ ভোট,মোশাররফ হোসেন মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন মাত্র ৭০৪ ভোট, সাবেক উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট একেএম শফিকুল আলম কাপ পিরিচ প্রতীকে পেয়েছেন ২৮৯ ভোট, লাইলা আরজুমান বানু শিলা দোয়াত কলম প্রতীকে পেয়েছেন ২২৭ ভোট, মুকুল জোয়ার্দার শালিক পাখি প্রতিকে পেয়েছেন ২০১ ভোট।
ভাইসচেয়ারম্যান পদে ফারুক হাসান টিউবওয়েল প্রতীক নিয়ে ৪৭ হাজার ৩৯৮ ভোট পেয়ে প্রথম বারের মত উপজেলা ভাইসচেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দেলোয়ার হোসেন মিঠু তালা প্রতীকে পেয়েছেন ৩২ হাজার ৬০৪ ভোট, এছাড়া অপর প্রার্থী রেজাউল করিম চশমা প্রতীকে পেয়েছেন ১৬৮২ ভোট। যদিও রেজাউল করিম ভোটের কয়েকদিন আগে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছিলেন।
এছাড়া মহিলা ভাইনসচেয়ারম্যান পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন মোছা: নাসিমা খাতুন। তার প্রতিক ছিল ফুটবল। তিনি ভোট পেয়েছেন ৩৫ হাজার ৪০৯ ভোট।
তার নিকটতম প্রার্থী ফারহানা ইয়াসমিন হাঁস প্রতীকে পেয়েছেন ৩২ হাজার ৮৫৭ ভোট ও অপর প্রার্থী আলপনা আক্তার কলস প্রতীকে পেয়েছেন ১২ হাজার ১৫ ভোট।
গাংনী উপজেলা পরিষদ নির্বাচনে মোট পোল হয়েছে ৮০ হাজার ২৮১ ভোট। যার শতকরা হার শতাংশ।
রিটার্নিং কর্মকর্তা সূত্রে জানা গেছে, গাংনী উপজেলাতে মোট ভোটার সংখ্যা ২ লাখ ৫৮ হাজার ৭৫৪ জন।
গাংনী উপজেলা পরিষদনির্বাচনমেহেরপুর
Share
Tweet
Share
Pin
Share
0SHARES
টপ নিউজনির্বাচনমেহেরপুর
গাংনী উপজেলা পরিষদ নির্বাচন
ভোট কেন্দ্রের বাইরে কর্মী সমর্থকদের ভীড়, কেন্দ্রের ভিতরে ভোটার শুন্য
নিজস্ব প্রতিবেদক 69 ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ · রাত ১২:১০ image_print
ভোট কেন্দ্রের বাইরে কর্মী সমর্থকদের ভীড়, কেন্দ্রের ভিতরে ভোটার শুণ্য
ভোট কেন্দ্রের বাইরে কর্মী সমর্থকদের ভীড়, ভোট কেন্দ্রের ভিতরে ভোটার শুণ্য। উপজেলা নির্বাচন, আয়োজনের কমতি নেই, শুধু কেন্দ্রে ভোটার উপস্থিতি কম।
সকাল নয়টা, গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোটারের দেখা নেই। পুরো কেন্দ্র ফাঁকা। বুথে প্রার্থীর এজেন্ট আছেন, পোলিং অফিসার ও প্রিজাইডিং অফিসার আছে। বাইরে পুলিশ ও আনসার সদস্যরা অলস সময় পার করছেন।
উপজেলা পরিষদ নির্বাচনে গাংনী উপজেলা পরিষদ নির্বাচনের ভোট কেন্দ্রে আজ সকালের চিত্র এটি।
প্রিসাইডিং কর্মকর্তা রাসেল মোস্তাফিজ বলেন, ” কেন্দ্রে ভোটারদের উপস্থিতি দেখা যাবে ভেবেছিলাম। কিন্তু তা হয়নি।’
তবে, কিছুক্ষণ পরেই ভোট দিতে আসেন, প্রার্থী মোখলেছুর রহমান মুকুল, সাবেক এমপি মকবুল হোসেন ও সাবেক মেয়র আশরাফুল ইসলাম।
এ কেন্দ্রটি ঝুঁকিপূর্ণ হওয়ায় নিরাপত্তার দায়িত্বে আছেন ১৭ জন আনসার ও ৪ জন পুলিশ সদস্য। সব চেয়ারম্যান প্রার্থীর এজেন্টকে দেখা গেছে।
গোপালনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় সকাল আটটায় ভোট শুরু হয়ে প্রথম দুই ঘণ্টায় এই কেন্দ্রে ভোট পড়েছে ৭০টি। এখানে মোট ভোটার ২৪৬৩। দুই ঘন্টায় ২.৮৪২ শতাংশ ভোট পড়েছে এখানে। বেলা ১২ টার দিকে সাহারবাটি মাধ্যমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে দেখা গেছে ১০০ ভোট পোল হয়েছে। এখানে মোট ভোটার সংখ্যা ২৫৯৯। চার ঘন্টায় এখানে ভোট পোল হয়েছে ৪ শতাংশ। একই সময়ে সাহারবাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে ৩১৬৮ ভোটারের মধ্যে ভোট প্রদান করেছেন ১০৬ জন। যার শতকরা হার ৩.৩৪ শতাংশ। বেলা ১১ টার সময় নওপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে পোল হয়েছে ২৪৭। এখানে মোট ভোটার সংখ্যা ৩২১৬।
সকাল ১২ টার সময় হিজলবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে পোল হয়েছে ৬৫ ভোট। এখানে ভোটার সংখ্যা ১৯৬০। বামন্দী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে বেলা ১১ টার সময় ভোট পোল হয়েছে ১০৪। যেখানে ভোট সংখ্যা ২৬৬৭। করমদি মাধ্যমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে বেলা ১২ টার সময় পোল হয়েছে মাত্র ৪৭ ভোট। এখানে মোট ভোটার সংখ্যা ২০৪৪। বাঁশবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে বেলা ১০ টার সময় ভোট পড়েছে মাত্র ৪৫। এই কেন্দ্রে ভোটার সংখ্যা ২৩৮৮। গাংনী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে বেলা ১১ টার সময় ভোট পোল হয়েছে মাত্র ৫২। যেখানে ভোটার রয়েছে ৫২। করমদি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে বেলা ১২ টার সময় ভোট পড়েছে ৩২। কুতুবপুর স্কুল এন্ড কলেজ ভোট
বেলা দেড়টার সময় ভোট পোল হয়েছে ২৫০। যেখানে ভোটার রয়েছে ১৮৬৭। বেলা ১২ টার সময় কুতুবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে একই সময় ভোট পোল হয়েছে ৪৩৩। এখানে ভোটার সংখ্যা ১৯৫১।
সরেজমিনে ভোটকেন্দ্রগুলোতে গিয়ে দেখা যায়, ভোটারের উপস্থিতি খুবই কম। পোলিং এজেন্টসহ অন্যরা অলস সময় পার করছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের তৎপরতা নেই।
তবে, গাংনী উপজেলা নির্বাচন অফিসার কামরুল হাসান জানান, বেলা দুইটা পর্যন্ত শতকরা ২১ শতাংশ ভোট পড়েছে।


























