চুয়াডাঙ্গা ১১:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

কাতারে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: সিলেটের ৫ প্রবাসী বাংলাদেশি নিহত

Padma Sangbad
১১

দৈনিক পদ্মা সংবাদ।
কাতারে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় সিলেটের কানাইঘাট উপজেলার পাঁচ প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। রবিবার (২১ জুন) কাতারের স্থানীয় সময় সকাল সাড়ে ১০টার দিকে আল শাহানিয়া শহরের সামাল সড়কে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। একই দুর্ঘটনায় একজন ভারতীয় নাগরিকও নিহত হয়েছেন।
নিহতরা হলেন— কানাইঘাট উপজেলার ঝিংগাবাড়ী ইউনিয়নের আমরপুর গ্রামের জিবাল আহমদ, মাঝতালুক গ্রামের মস্তাক আহমদ ও জুবায়ের আহমদ, আগতালুক গ্রামের জসিম উদ্দিন, এবং পার্শ্ববর্তী দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নের নিজ গাছবাড়ি গ্রামের আব্দুল কাদির।
জানা গেছে, নিহত পাঁচ বাংলাদেশি একই প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন এবং একসঙ্গে বসবাস করতেন। রবিবার সকালে তারা বাসা থেকে কর্মস্থলের উদ্দেশ্যে রওনা দেন। পথিমধ্যে আল শাহানিয়া শহরের সামাল সড়কে তাদের বহনকারী গাড়িটি ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে। এতে ঘটনাস্থলেই পাঁচ বাংলাদেশি ও একজন ভারতীয় নাগরিক প্রাণ হারান।
দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে কানাইঘাটসহ সংশ্লিষ্ট এলাকায় শোকের ছায়া নেমে আসে। নিহতদের পরিবারে চলছে আহাজারি ও শোকের মাতম।
কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, কাতারের আল শাহানিয়া এলাকার সামাল সড়কে পাঁচ বাংলাদেশির মৃত্যুর খবর তারা নিশ্চিত হয়েছেন। নিহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।
তিনি আরও বলেন, কাতারে প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর মরদেহগুলো দেশে আনা হবে এবং স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। তবে ঠিক কবে মরদেহ দেশে পৌঁছাবে, তা এখনো নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।

আপডেট : ০৯:৫২:০৯ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬