চুয়াডাঙ্গা ১২:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

কোন নির্বাচন আগে হবে, তা নির্ধারণ করবে সরকার

Padma Sangbad
১৮০

“স্থানীয় নির্বাচন আগে হবে, না জাতীয় নির্বাচন—সেই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা সরকারের, নির্বাচন কমিশনের নয়” বলে স্পষ্ট ভাষায় মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার (ইসি) আবুল ফজল মো. সানাউল্লাহ।

বুধবার (২১ মে) দুপুরে নির্বাচন কমিশন ভবনের বাইরে যখন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) স্থানীয় নির্বাচন আগে চেয়ে এবং নির্বাচন কমিশনের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করছিল, ঠিক তখন পঞ্চম কমিশন বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

তিনি বলেন, “নির্বাচনের সেক্যুয়েন্স—কোনটা আগে হবে, কোনটা পরে হবে—এই বিষয়টি নির্বাচন কমিশনের আওতার বাইরে। এটি সরকারের এখতিয়ার। নির্বাচন কমিশনের একমাত্র দায়িত্ব হচ্ছে সুষ্ঠুভাবে নির্বাচন আয়োজন করা।”

এনসিপি’র আন্দোলন প্রসঙ্গে জানতে চাইলে কমিশনার সানাউল্লাহ বলেন, “রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে নির্বাচন কমিশন কোনো মন্তব্য করতে চায় না।” একইসঙ্গে তিনি দাবি করেন, কমিশন তার কাজ সম্পূর্ণ নিরপেক্ষভাবে পালন করছে এবং ভবিষ্যতেও তা করবে।

সম্প্রতি আদালতের রায়ে ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করার পর নির্বাচন কমিশন কেন আপিল করেনি—এই প্রশ্নের ব্যাখ্যাও দিয়েছেন ইসি সানাউল্লাহ।

তিনি জানান, “আমরা আইন অনুসারে কাজ করেছি। গণপ্রতিনিধিত্ব আদেশের ৫০ অনুচ্ছেদ, স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন ৫৪ ধারা, পৌরসভা নির্বাচন বিধি ৫৪, উপজেলা নির্বাচন বিধিমালা ৫৬, এবং ইউনিয়ন পরিষদ নির্বাচনের বিধি ৫৪ অনুযায়ী নির্বাচন কমিশনের পক্ষে পক্ষভুক্ত হওয়ার বা আপিল করার সুযোগ নেই।”

তিনি আরও বলেন, “আমরা স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত কমিশনের রেকর্ড ঘেঁটে দেখেছি, কখনো নির্বাচন কমিশন স্বপ্রণোদিতভাবে পক্ষভুক্ত হয়নি বা আপিল করেনি। আইনে যে এখতিয়ার নেই, সেখানে কমিশনের পক্ষ থেকে এমন পদক্ষেপ নেওয়ার সুযোগও নেই।”

নির্বাচন কমিশনারের বক্তব্যে পরিষ্কার যে, নির্বাচন কখন হবে তা নির্ধারণের দায়িত্ব একান্তভাবে সরকারের। নির্বাচন কমিশনের কাজ হচ্ছে কেবল নির্বাচন পরিচালনা করা, রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণ নয়। এনসিপি’র আন্দোলন এবং প্রশ্নের প্রেক্ষিতে কমিশনের এই অবস্থান আবারও স্পষ্ট করল তাদের নিরপেক্ষতার দাবি।

আপডেট : ১২:০৭:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫