চুয়াডাঙ্গা ০৫:২৫ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

গলায় কুরবানির মাংস আটকে যুবকের মৃত্যু

Padma Sangbad
৪৮

রাজবাড়ীর বালিয়াকান্দিতে গলায় কুরবানির মাংস আটকে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত ইমরান হোসেন (২৫) বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের বিলটাকাপোড়া গ্রামের আবুল কাসেমের ছেলে ও নারুয়া বাজারের ব্যবসায়ী।

গত সোমবার (১৭ জুন) সন্ধ্যা ৬টার দিকে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেয়া হলে সেখানকার চিকিৎসক ওই যুবককে মৃত ঘোষণা করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে নিজ বাড়িতে কুরবানির গরুর মাংস খাওয়ার সময় ইমরানের গলায় আটকে যায়। পরিবারের সদস্যরা দ্রুত তাকে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানকার জরুরি বিভাগে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে চিকিৎসক ডা. সৌরভ শিকদার জানান, মৃত অবস্থায় ওই যুবককে হাসপাতালে আনা হয়। হাসপাতালে আনার পর তার পরিবারের সদস্যরা জানায়, গরুর মাংস খাওয়ার সময় তার শ্বাসনালিতে আটকে যায়। তবে মরদেহ ময়নাতদন্ত করা হলে তার মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

বালিয়াকান্দি থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) মোঃ নাসির উদ্দীন বলেন, গলায় মাংস আটকে যুবকের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ফোর্স পাঠানো হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।।

আপডেট : ১১:৩৯:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ জুন ২০২৪