চুয়াডাঙ্গা ১২:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ঝিকরগাছায় পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু

Padma Sangbad
১৪৭

যশোরের ঝিকরগাছায় একই পরিবারের দুই শিশু পুকুরে ডুবে মারা গেছে। সম্পর্কে তারা চাচাতো বোন।
১৮ ফেব্রুয়ারি সকাল দশটার দিকে উপজেলার হাজিরবাগ ইউনিয়নের মাটিকোমড়া গ্রামে এই হৃদয়বিদারক ঘটনা ঘটে। নিহত সুমাইয়া (৩) ও সুরাইয়া (২) মালয়েশিয়া প্রবাসী সহোদর ইয়ামিন ও ইয়াসিনের শিশুকন্যা।
পরিবারের সদস্যরা জানান, সকালে পুকুরে তারা মাছ ধরতে যায়। এ সময় ঐ দুই শিশু তাদের সঙ্গে ছিল। যখন সবাই মাছ ধরায় ব্যস্ত ছিল তখন তারা পুকুরপাড়ে দাঁড়িয়ে ছিল। কিন্তু কিছুক্ষণ পরে সুমাইয়া ও সুরাইয়াকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন তাদের খুঁজতে থাকে। পরে তাদের দুই বোনকে পুকুরে ভেসে থাকতে দেখা যায়। এ সময় তাদের মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

আপডেট : ০১:০৮:১১ পূর্বাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫