চুয়াডাঙ্গা ০৫:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থীর মৃত্যু

Padma Sangbad

ঝিনাইদহ প্রতিনিধি।।
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ভাটই বাজার এলাকায় পিকআপ ও মোটর সাইকেল এর মুখোমুখি সংঘর্ষে তীর্থ বিশ্বাস (১৭) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে ।

সোমাবার (২৯ জুন) সকাল ১১ টার দিকে এ দূর্ঘটনা ঘটে।

তীর্থ বিশ্বাস উপজেলার ভাটই গ্রামের তপন কুমার বিশ্বাসের ছেলে ও ভাটই মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। এই ঘটনায় অভিযুক্ত পিকআপ টি আটক করেছে ঝিনাইদহের হাইওয়ে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে মোটরসাইকেল যোগে বাড়ি থেকে ঝিনাইদহ শহরের দিকে যাচ্ছিল তীর্থ বিশ্বাস। পথিমধ্যে ভাটই বাজার সংলগ্ন ভাটই সরকারী কলেজের সামনে পৌছালে সামনে থাকা একটি পিকআপকে অভারটেক করে এগোতে গিয়ে ঝিনাইদহ থেকে কুষ্টিয়াগামী অপর একটি পিকআপ এর সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে সে গুরুতর হয়। এ আহত অবস্থায় তাকে উদ্ধার করে সদর হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এবিষয়ে ঝিনাইদহ আরাপপুর হাইওয়ে থানার ওসি জাহানুর আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার পর ঘাতক পিকআপটি আটক করা হয়েছে এবং মৃতদেহ মর্গে পাঠানো হয়েছে।

আপডেট : ০৪:০৫:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬