চুয়াডাঙ্গা ১০:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে অ্যাম্বুলেন্সে বাসের ধাক্কা, নিহত ৫

Padma Sangbad
১৩৯

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস ও অ্যাম্বুলেন্সের মধ্যে সংঘর্ষে দুই নারীসহ ৫ জন নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন অন্তত তিনজন।আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে এক্সপ্রেসওয়ের নিমতলা তালুকদার পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনাস্থলে অজ্ঞাত এক নারী মারা যান। বাকিদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর আরও চারজন মারা যান। তারা হলেন যাত্রী সামাদ ফকির (৬৫), ছেলে বিল্লাল ফকির (৪০), মেয়ে আফসানা (২০) এবং অ্যাম্বুলেন্সচালক মাহবুবুল।

এসব তথ্য নিশ্চিত করে ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক বলেন, ‘মরদেহগুলো হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ’

নিহতের স্বজনরা জানিয়েছেন, নিহত বিল্লাল ফকিরের স্ত্রী রোজিনা অন্তঃসত্ত্বা। তাকে রাজধানীর গ্রীনরোডের একটি হাসপাতাল নিয়ে যাচ্ছিলেন। অ্যাম্বুলেন্সে বিল্লালের পরিবার ও শশুরবাড়ির প্রায় ১০ জন ছিল। ঢাকার আসার পথে অ্যাম্বুলেন্সটি মুন্সিগঞ্জের নিমতলী এলাকায় এসে চাকা পাম্চার হয়ে যায়। পরে গাড়িটি সাইড করে সেই ত্রুটি সারছিলেন। এ সময় একটি বাস পেছন থেকে এসে অ্যাম্বুলেন্সটিকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।

আপডেট : ০৭:১৬:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫