চুয়াডাঙ্গা ০৬:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দর্শনায় মিথ্যা চাদাবাজির মামলায় সন্তানকে ফাসানোর অভিযোগে পিতার সাংবাদিক সম্মেলন

Padma Sangbad
৭৫

চুয়াডাঙ্গা সংবাদদাতা, :

চুয়াডাঙ্গার দর্শনায় মিথ্যা চাদাবাজির মামলায় ছেলে রকিবুল ইসলাম ব্রাইটকে ফাসিয়ে হয়রানি করা হচ্ছে,এমন অভিযোগ এনে সাংবাদিক সম্মেলন করেছেন তার পিতা আব্দুল কুদ্দুস।

শনিবার সন্ধ্যায় দর্শনা প্রেসক্লাবে আয়োজিত সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যে আব্দুল কুদ্দুস দাবি করেন, তার ছেলে রকিবুল ইসলাম ব্রাইট বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের একজন সক্রিয় সদস্য এবং ঠিকাদারি ব্যবসার সঙ্গে জড়িত। তিনি কোনো দেশবিরোধী বা বেআইনি কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত নন বলেও দাবি করেন তিনি।

লিখিত বক্তব্যে আব্দুল কুদ্দুস বলেন, দর্শনার ওয়ার্ড আওয়ামী লীগ নেতা ও সিএন্ডএফ ব্যবসায়ী রফিকুল ইসলামের কাছে চাদা দাবির অভিযোগকে কেন্দ্র করে তার ছেলের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাকে চাদাবাজির মামলায় জড়ানো হয়েছে।

তিনি প্রশ্ন রেখে বলেন, প্রকৃত চাদাবাজদের উসকানিদাতা বা ঘটনার নেপথ্যে কারা রয়েছে, তা খুজে বের না করে কেন তার ছেলেকে দায়ী করা হচ্ছে,সে বিষয়টির সুষ্ঠু তদন্ত হওয়া প্রয়োজন।

আব্দুল কুদ্দুস আরও দাবি করেন, ঠিকাদারি ব্যবসার কাজে রকিবুল ইসলাম ব্রাইট,কে দেশের বিভিন্ন এলাকায় অবস্থান করতে হয়। তিনি সব সময় দর্শনায় অবস্থান করেন না। এ পরিস্থিতিতে তাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে একটি ঘটনায় জড়ানো হয়েছে বলে তিনি অভিযোগ করেন।

সাংবাদিক সম্মেলনে তিনি বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ, প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের দাবি জানান। পাশাপাশি অভিযোগে সংশ্লিষ্ট ব্যক্তিদের রাজনৈতিক পরিচয় নিরপেক্ষভাবে তুলে ধরার জন্য গণমাধ্যমকর্মীদের প্রতিও অনুরোধ জানান তিনি।।

আপডেট : ১২:১৯:১৯ পূর্বাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬