চুয়াডাঙ্গা ০৩:৩৪ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

দর্শনা মোহাম্মদপুরে মাদকবিরোধী অভিযান সাড়ে ৬ কেজি গাঁজা ও ৫২ বোতল ভারতীয় নেশাজাত ইউনিসেরেক্সসহ আটক ২

Padma Sangbad
১০০

দৈনিক পদ্মা সংবাদ ডেস্ক :
দেশজুড়ে মাদকের ভয়াল থাবা দিন দিন উদ্বেগজনক আকার ধারণ করছে। তরুণ সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া এই মাদক ব্যবসা বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় চুয়াডাঙ্গার দর্শনা মোহাম্মদপুর এলাকায় পরিচালিত এক মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার ও দুই যুবককে গ্রেফতার করা হয়েছে।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা মোহাম্মদপুর এলাকার তহমিনার বাড়িতে অভিযান চালায় আইনশৃঙ্খলা বাহিনী। এ সময় সাড়ে ৬ কেজি গাঁজা এবং ভারতীয় নেশাজাত “ইউনিসেরেক্স” নামের ৫২ বোতল উদ্ধার করা হয়।
অভিযানে ঈশ্বরচন্দ্রপুর স্কুলপাড়ার আদম আলী (১৯) ও একই এলাকার আকাশ (২০) নামের দুই যুবককে আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হয়।
স্থানীয়দের অভিযোগ, সীমান্তবর্তী এলাকাগুলোতে দীর্ঘদিন ধরেই মাদকের বিস্তার বাড়ছে। বিশেষ করে তরুণদের একটি অংশ সহজে অর্থ উপার্জনের আশায় মাদক ব্যবসার সঙ্গে জড়িয়ে পড়ছে, যা সমাজের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে।
এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিরুদ্ধে “জিরো টলারেন্স” নীতি অব্যাহত থাকবে এবং সমাজকে মাদকমুক্ত রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। স্থানীয় সচেতন মহলও মাদক নির্মূলে প্রশাসনের পাশাপাশি পরিবার ও সমাজের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ

আপডেট : ০৯:২৮:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬