চুয়াডাঙ্গা ০৯:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

‘দিল্লির ভূগোল ও মানচিত্র বদলে যাবে’

Padma Sangbad
১৪

আন্তর্জাতিক ডেস্ক।।

দক্ষিণ এশিয়ায় নতুন করে ভূরাজনৈতিক উত্তেজনা বাড়িয়ে ভারতের বিরুদ্ধে কঠোর মন্তব্য করেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। তিনি সতর্ক করে বলেছেন, ভবিষ্যতে যদি ভারত পাকিস্তানের বিরুদ্ধে কোনো সামরিক পদক্ষেপ নেয়, তাহলে দিল্লির ভূগোল ও মানচিত্র বদলে যেতে পারে এবং দেশটি ইতিহাসের অংশে পরিণত হওয়ার ঝুঁকিতে পড়বে।

ভারতের সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদীর সাম্প্রতিক বক্তব্যের প্রতিক্রিয়ায় তিনি এসব মন্তব্য করেন। পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজের ‘ক্যাপিটাল টক’ অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে তিনি দাবি করেন, ২২ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত চলা ১৯ দিনের একটি সামরিক সংঘাতে ভারত পরাজয়ের মুখে পড়ে।

তার দাবি অনুযায়ী, সেই সামরিক ক্ষতি ও অবস্থান পুনরুদ্ধারের চেষ্টা হিসেবেই ভারতীয় সেনাপ্রধান এখন রাজনৈতিক ও কৌশলগত বক্তব্য দিচ্ছেন।

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন, ভারতের সামরিক অভিযানের জবাবে পাকিস্তান ‘অপারেশন বুনইয়ান-উম-মারসুস’ নামে একটি বড় ধরনের পাল্টা অভিযান চালায়। তার ভাষ্য অনুযায়ী, ওই অভিযানে ভারতের একাধিক সামরিক স্থাপনায় হামলা চালানো হয় এবং আটটি যুদ্ধবিমান— যার মধ্যে রাফালও রয়েছে— এবং বেশ কয়েকটি ড্রোন ভূপাতিত করা হয়।

তবে এসব দাবির কোনো স্বাধীন বা আন্তর্জাতিক যাচাই এখনো প্রকাশ্যে আসেনি।

তিনি আরও জানান, প্রায় ৮৭ ঘণ্টার সংঘাতের পর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ১০ মে দুই পরমাণু শক্তিধর দেশ ভারত এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়।

খাজা আসিফ আরও বলেন, সাম্প্রতিক সংঘাতের কারণে আন্তর্জাতিক অঙ্গনে ভারত এখন “বিব্রতকর অবস্থার” মুখোমুখি। বাংলাদেশ, নেপাল ও শ্রীলঙ্কার সঙ্গে ভারতের আগের প্রভাবশালী সম্পর্কও দুর্বল হয়েছে বলে মন্তব্য করেন তিনি। একইসঙ্গে পাকিস্তান এই অঞ্চলে “সম্মানজনক অবস্থান” তৈরি করেছে বলেও দাবি করেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী।

অনুষ্ঠানে ভারত-ইসরাইল সম্পর্ক নিয়েও কথা বলেন খাজা আসিফ। তার মতে, এই অঞ্চলে ভারতের চেয়ে শক্তিশালী কোনো রাষ্ট্রের উত্থান ইসরাইল চায় না এবং দুই দেশের কৌশলগত লক্ষ্য ও স্বার্থের মধ্যে মিল থাকতে পারে।

আপডেট : ০৪:২০:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬