শিরোনাম :
দেশে ভোটার সংখ্যা ১২ কোটি ৭৭ লাখ
Padma Sangbad

অনলাইন ডেস্ক।।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আজ মঙ্গলবার (১৮ নভেম্বর) চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন তালিকা অনুযায়ী দেশে মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৭৭ লাখের কাছাকাছি।
ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ আজ দুপুরে আনুষ্ঠানিকভাবে ভোটার তালিকা প্রকাশ করেন। তিনি জানান, বর্তমানে বাংলাদেশে নিবন্ধিত ভোটারের সংখ্যা প্রায় ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন।
চূড়ান্ত তালিকায় উল্লেখ করা হয়, ২০২৫ সালের ৩১ অক্টোবর যাদের বয়স ১৮ বছর পূর্ণ হয়েছে, তারাও ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন। ফলে এই নতুন তরুণ ভোটাররা আগামি ১৩তম জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।


























