চুয়াডাঙ্গা ০৬:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

নড়াইলে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ আহত ৩

Padma Sangbad
৭৩

নড়াইলের লোহাগড়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শুভ শেখ (১৮) নামে এক যুবক নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও তিন জন।

বুধবার ( ১৭ জুলাই) লোহাগড়ার নড়াইল-লক্ষীপাশা মহাসড়কের উপজেলার রামপুরা পিকনিক স্পট গেট সংলগ্ন এলাকায় দুর্ঘটনা ঘটে। নিহত শুভ শেখ উপজেলার কাশিপুর ইউনিয়নের ধোপাদহ গ্রামের ইমরান শেখের ছেলে। এবং আহত একই গ্রামের লেফটেন ফকিরের ছেলে রাব্বি।

বাকি দুই আহতরা হলেন স্বামী-স্ত্রী। স্বামী আহত কামাল ঝিনাইদহ জেলার শেখপাড়া গ্রামের দরবেশ শেখের ছেলে ও তার স্ত্রী গুরুতর আহত হয়। দুর্ঘটনায় কামালের ডান পার গুড়ালু থেকে কেটে পড়ে যায়। এলাকাবাসী তাদেরকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখান থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রাব্বিকে যশোর ২৫০ সহ্যা হাসপাতালে প্রেরণ করেন এবং কামালকে ঢাকা পঙ্গু হাসপাতালে প্রেরণ করেছেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার কাশিপুর ইউনিয়নের ধোপাদহ গ্রামের শুভ এবং একই গ্রামের রাব্বি এবং তাদের আরো একজন বন্ধু একটি মোটরসাইকেল যোগে লোহাগড়া থেকে নিজগ্রাম ধোপাদহ যাচ্ছিলেন এ সময় নিরিবিলি পিকনিক স্পটের সামনে পৌঁছালে অপরদিক থেকে আসা একটি মোটরসাইকেল আরোহী কামালের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলাই মারা যান শুভ। আর স্বামী স্ত্রীসহ আহত হন তিনজন ।

এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় জানান, মোটরসাইকেল দুর্ঘটনার সংবাদ শুনে পুলিশ পাঠিয়েছি এবং যে মারা গেছেন তাকে লোহাগড়া থানা হেফাজতে নিয়ে আসা হয়েছে। কোন পক্ষের অভিযোগ থাকলে পরবর্তীতে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

আপডেট : ১১:৪২:৫৮ অপরাহ্ন, বুধবার, ১৭ জুলাই ২০২৪