চুয়াডাঙ্গা ০১:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

নিবন্ধন পেতে আবেদন করা কোনো দলই প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণ হয়নি

Padma Sangbad
১৭৮

নিবন্ধনের জন্য আবেদন করলেও প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণ হতে পারেনি কোনো রাজনৈতিক দলই। নির্বাচন কমিশনের (ইসি) অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ মঙ্গলবার (১৫ জুলাই) এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, প্রাথমিক যাচাই-বাছাইয়ে কোনো দলই নির্ধারিত মানদণ্ডে উত্তীর্ণ না হওয়ায় সব দলকেই ঘাটতি পূরণের জন্য সময় দেওয়া হচ্ছে। প্রথম ধাপে ৬২টি দলকে চিঠি দেওয়া হবে। পরবর্তী ধাপে বাকি দলগুলোও চিঠি পাবে। প্রত্যেক দলকে ১৫ দিনের মধ্যে নিজেদের ত্রুটি ও ঘাটতি সংশোধনের নির্দেশ দেওয়া হবে।

এর আগে, নির্বাচন কমিশন চলতি বছরের ২০ এপ্রিল পর্যন্ত নতুন নিবন্ধনের জন্য রাজনৈতিক দলগুলোর কাছে আবেদন আহ্বান করে একটি গণবিজ্ঞপ্তি জারি করে। পরে জাতীয় নাগরিক পার্টিসহ কয়েকটি দলের আবেদনের প্রেক্ষিতে সময় বাড়িয়ে ২২ জুন পর্যন্ত করা হয়।

এই সময়ের মধ্যে মোট ১৪৪টি দল নির্বাচন কমিশনে নিবন্ধনের জন্য ১৪৭টি আবেদন জমা দেয়। তবে সবগুলো দলই প্রাথমিক যাচাইয়ে বিভিন্ন ঘাটতি ও ত্রুটির কারণে বাদ পড়েছে বলে জানিয়েছে কমিশন।

আপডেট : ১২:৩১:২২ পূর্বাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫