চুয়াডাঙ্গা ১০:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নির্বাচনী সংলাপ শুরু হচ্ছে রবিবার

Padma Sangbad
৮০

অনলাইন ডেস্ক।।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সুশীল সমাজ, বুদ্ধিজীবী ও শিক্ষাবিদদের সঙ্গে সংলাপে বসতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। আগামীকাল রবিবার সকাল থেকেই এই সংলাপ শুরু করবে ইসি। আজ শনিবার ইসির জনসংযোগ শাখার সহকারী পরিচালক মো. আশাদুল হক গণমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি বলেন, ‘সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত বুদ্ধিজীবী ও সুশীল সমাজের ৩০ প্রতিনিধি অংশ নেবেন প্রথম পর্বের সংলাপে। এরপর দুপুর আড়াইটা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত দ্বিতীয় পর্বে ৩৩ শিক্ষাবিদের সঙ্গে মতবিনিময় করবে কমিশন।’

আশাদুল হক আরও জানান,এই সংলাপ ইসির অফিসিয়াল ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে (@BangladeshECS) সরাসরি সম্প্রচার করা হবে। কমিশনের পরিকল্পনা অনুযায়ী, অক্টোবর মাসের মাঝামাঝি সময়ে নিবন্ধিত রাজনৈতিক দল, নারী প্রতিনিধি, মুক্তিযোদ্ধা এবং গণমাধ্যমকর্মীদের সঙ্গেও সংলাপে বসবে ইসি।

বর্তমানে দেশে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ৫২টি, যার মধ্যে রয়েছে আওয়ামী লীগসহ বিভিন্ন দল। ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনের আগে দলগুলোর নিবন্ধন প্রক্রিয়া চালু হয়। এ পর্যন্ত ৫৬টি দল নিবন্ধন পেলেও নানা কারণে পাঁচটি দলের নিবন্ধন বাতিল করা হয়—যেগুলো হলো- বাংলাদেশ জামায়াতে ইসলামী, ফ্রিডম পার্টি, ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলন, পিডিপি এবং জাগপা।

সম্প্রতি আদালতের আদেশে জামায়াতে ইসলামী ও জাগপা পুনরায় নিবন্ধনের অনুমতি পেলেও, ইসি এখন পর্যন্ত কেবল জামায়াতের নিবন্ধনই পুনর্বহাল করেছে। একইসঙ্গে নতুন দল হিসেবে বাংলাদেশ লেবার পার্টিও নিবন্ধন পেয়েছে। ইসি জানিয়েছে, তারা ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোট গ্রহণের লক্ষ্যে প্রস্তুতি নিচ্ছে। চলতি বছরের ডিসেম্বরের শুরুতে তফসিল ঘোষণা করা হতে পারে।

আপডেট : ১১:৩৬:৪৯ অপরাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫