চুয়াডাঙ্গা ১১:১৪ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নির্বাচনে জয়লাভ করায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন এফবিসিসিআইয়ের

Padma Sangbad
১৬৭

দ্বাদশ জাতীয় নির্বাচনে জয় লাভ করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই)।
সংগঠনটির সভাপতি মাহবুবুল আলমের নেতৃত্বে আজ মঙ্গলবার গণভবনে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান এফবিসিসিআই নেতৃবৃন্দ। এসময় তাঁরা প্রধানমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান ।
মাহবুবুল আলম দেশের শীর্ষ ব্যবসায়ী সংগঠন হিসেবে এফবিসিসিআইয়ের পক্ষ থেকে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়াতে সরকারের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করার অঙ্গীকার করেন এবং দেশের অগ্রগতি ও উন্নয়নে অবদান রাখার কথা পুনর্ব্যক্ত করেন।
এসময় অন্যান্যের মধ্যে এফবিসিসিআইয়ের সিনিয়র সহসভাপতি মো. আমিন হেলালী, সহসভাপতি খায়রুল হুদা চপল, মোহাম্মদ আনোয়ার সাদাত সরকার, ড. যশোদা জীবন দেবনাথ, শমী কায়সার, রাশেদুল হোসেন চৌধুরী (রনি), মো. মুনির হোসেন, এফবিসিসিআই পরিচালক ড. মুনাল মাহবুব প্রমুখ উপস্থিত ছিলেন।

আপডেট : ১২:৪৫:২৯ পূর্বাহ্ন, বুধবার, ১০ জানুয়ারী ২০২৪