চুয়াডাঙ্গা ০১:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

নোয়াখালী-৫ আসনে জয়ী ওবায়দুল কাদের

Padma Sangbad
৮৯

নোয়াখালী-৫ আসনে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
রোববার রাত ৯টায় নোয়াখালীর জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা দেওয়ান মাহবুবুর রহমান এ ফলাফল ঘোষণা করেন।
তিনি বলেন, কোম্পানীগঞ্জ-কবিরহাট নিয়ে গঠিত নোয়াখালী-৫ আসনে মোট ১৩২টি কেন্দ্রের সবগুলোর ফল পাওয়া গেছে। ওবায়দুল কাদের পেয়েছেন ১ লাখ ৮১ হাজার ১৪৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির খাজা তানভীর আহমেদ লাঙ্গল প্রতীকে পেয়েছেন ৯ হাজার ৭০২ ভোট।
নোয়াখালী-৫ আসনে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মোহাম্মদ শামসুদ্দোহা (চেয়ার), জাসদের মোহাম্মদ মকছুদের রহমান (মশাল), জাতীয় পার্টির খাজা তানভীর আহমেদ (লাঙ্গল) ও বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের শাকিল মাহমুদ চৌধুরী (ছড়ি) প্রতিদ্বন্দ্বীতা করছেন।

আপডেট : ১০:৪২:৫৭ অপরাহ্ন, রবিবার, ৭ জানুয়ারী ২০২৪