চুয়াডাঙ্গা ০৩:৪৩ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়ায় তেলের ট্যাংক বিস্ফোরণে ৪ শ্রমিক নিহত

Padma Sangbad
১০৮

বগুড়ার শেরপুরে মজুমদার রাইস ব্র্যান অয়েল মিলে তেলের ট্যাংক বিস্ফোরণে ৪ শ্রমিক নিহত হয়েছেন।আজ বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।

বগুড়া শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- মো. ইমরান, মোহাম্মদ সাঈদ, মো. রুবেল ও মো. মনির। তারা সবাই নীলফামারী জেলার সৈয়দপুর অফিসার্স কলোনির বাসিন্দা বলে জানা গেছে।

জানা গেছে, শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের ‘মজুমদার প্রোডাক্ট লিমিটেড’র তেলের লাইন মেরামত করছিলেন শ্রমিকরা। এসময় ওয়েল্ডিংয়ের আগুনের ফুলকি তেলের ট্যাংকের ভেতরে প্রবেশ করে। এতে ট্যাংক বিস্ফোরণ হয়ে বেশ কয়েকজন শ্রমিক আহত হন। এদের মধ্যে গুরুতর আহত অবস্থায় চারজনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ছিলিমপুর মেডিকেল ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) লালন হোসেন বলেন, ‘নিহতদের মরদেহ বর্তমানে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ’

বগুড়া শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা বলেন, ‘তেলের ট্যাংক বিস্ফোরণে ৪ শ্রমিক নিহতের খবর পাওয়া গেছে। ঘটনাস্থলে পুলিশ কাজ করছে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ’

আপডেট : ০৪:১৪:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪