চুয়াডাঙ্গা ০৫:০৩ পূর্বাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বাণিজ্যিক ভবনে অগ্নি নিরাপত্তা নিশ্চিতে সরকারের সাথে আরও জোরালো ভাবে কাজ করবে এফবিসিসিআই

Padma Sangbad
৮৩

ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র (এফবিসিসিআই) একটি প্রতিনিধি দল আজ রাজধানীর বেইলি রোডে ভয়াবহ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন করেছেন। সংগঠনটির সিনিয়র সহ-সভাপতি মো. আমিন হেলালী এ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন।
এসময় এফবিসিসিআই নেতৃবৃন্দ দেশের বাণিজ্যিক ভবনগুলোতে অগ্নি সুরক্ষা নিশ্চিতে সরকারের সঙ্গে আরও জোরালো ভাবে কাজ করার কথা জানান।
ভবনটি পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে এফবিসিসিআই’র সিনিয়র সহ-সভাপতি আমিন হেলালী বলেন, ‘বাংলাদেশ অর্থনৈতিকভাবে অনেক দূর অগ্রসর হয়েছে। এক্ষেত্রে বেসরকারি খাতের অবদান উল্লেখযোগ্য। তবে ব্যবসা-বাণিজ্য এবং শিল্প প্রতিষ্ঠানে শতভাগ কমপ্লায়েন্স বাস্তবায়নে আমরা এখনও পিছিয়ে রয়েছি।’ বেইলি রোডে অগ্নিকান্ডের ঘটনায় একে অন্যকে দোষারোপ না করে বাণিজ্যিক ভবনসহ সব ধরনের স্থাপনায় নিরাপত্তা ও সুরক্ষা বাস্তবায়নে সরকার এবং বেসরকারি খাতকে সমন্বিতভাবে কাজ করতে হবে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি আরো বলেন, এই দুর্ঘটনা যাদের অবহেলায় হয়েছে তাদের প্রত্যেককে শাস্তির আওতায় আনতে হবে। যাদের অবহেলার কারণে এতগুলো মানুষের প্রাণ গেল, তাদের যথাযথ শাস্তি নিশ্চিত করতে হবে। এই দুর্ঘটনার সাথে জড়িতরা ব্যবসায়ী হোক কিংবা ভবনের কমপ্লায়েন্স নিশ্চিত ও তদারকির সাথে সংশ্লিষ্ট সরকারি প্রতিষ্ঠান হোক, প্রকৃত অর্থে যাদের অবহেলায় ও উদাসীনতার কারণে এই দুর্ঘটনা ঘটেছে তাদের প্রত্যেককে কঠোর শাস্তির আওতায় নিয়ে আসতে হবে। পাশাপাশি ভবনের কমপ্লায়েন্সের বিষয়গুলো তদারকির সাথে সংশ্লিষ্টদের আরও দায়িত্বশীল হওয়ারও আহবান জানান তিনি।
আমিন হেলালী বলেন, ভবিষ্যতে যেন মানব সৃষ্ট সংকটে কোন মর্মান্তিক দুর্ঘটনা না ঘটে সে বিষয়ে এখন থেকেই সংশ্লিষ্ট সবাইকে সজাগ থাকতে হবে।
একের পর এক অগ্নিকান্ডের ঘটনায় কেউ কেউ ব্যবসায়ীদের দোষারোপ করছে সাংবাদিকদের এমন এক প্রশ্নের জবাবে এফবিসিসিআই’র সিনিয়র সহ-সভাপতি বলেন, বেইলি রোডে অগ্নিকান্ডের পূর্বে ভবনটিকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করে নোটিশ দেয়া হলেও পরবর্তীতে এ বিষয়ে কোন তদারকি করা হয়নি। দুর্ঘটনার আগেই এখানে আইনি পদক্ষেপ নেয়ার সুযোগ ছিল। প্রকৃত অর্থে কোন ব্যবসায়ী যদি দোষী প্রমাণিত হয়, তাহলে অবশ্যই তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।
এফবিসিসিআই’র সহ-সভাপতি ও ক্রাইসিস ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান মোহাম্মদ আনোয়ার সাদাত সরকার, এফবিসিসিআই সেফটি কাউন্সিলের উপদেষ্টা বিগ্রেডিয়ার জেনারেল (অব.) আবু নাঈম মো. শহিদ উল্লাহ, এফবিসিসিআই’র পরিচালকবৃন্দ, ও ব্যবসায়ী নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

আপডেট : ১১:০২:৫১ অপরাহ্ন, শনিবার, ২ মার্চ ২০২৪