শিরোনাম :
বাবাকে দেখে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ২ ভাই নিহত
Padma Sangbad

পিতার অসুস্ততার কথা শুনে। বাবাকে দেখে আর ফেরা হলো না সাকিব ও সাকিল দু’ভাইয়ের। আজ রোববার( ১৭ নভেম্বর ) সকালে বাড়ি থেকে দু’জন রওনা হয় ঢাকার উদ্দেশ্যে পথে পোস্তগোলা নামক স্থানে পৌছালে এক্সপ্রেস হাইওয়েতে ছিটকে পড়ে জায়গায় নিহত হয় দু’ভাই সাকিব (২৫) ও শাকিল (২৩)। পারিবারিক সুত্রে জানা যায় নিহতরা হলেন অভয়নগরের প্রেমবাগ ইউপির ৫নং ওয়ার্ড প্রেমবাগের আবুল মোল্যার মেজো ও ছোট ছেলে। ঢাকাতে চাকুরী করতো তারা। বাবা স্ট্রোক করে গত ২দিন আগে এই কথা শুনে বাবার কাছে ছুটে আসে দুই ভাই। সকালে রওনা হয় কর্মস্থলের উদ্দেশ্যে কে জানতো আবার ও ফিরবে সন্ধ্যায় নিথর মরদেহ হয়ে। দুর্ঘটনার কোন প্রত্যক্ষদর্শী না পাওয়ায় ধারনা করা হচ্ছে মোটরসাইকেল অতিরিক্ত গতির কারনে নিয়ন্ত্রন হারিয়ে ছিটকে পড়েই নিহত হয় দু’ভাই। পরিবার ও এলাকাবাসীর আহাজারীতে এলাকায়কায় শোকের ছায়া নেমে এসেছে।

























