শিরোনাম :
মাথার দাম ৫ লক্ষ টাকা, দিল্লি বিমানবন্দরে এনআইএর জালে খলিস্তানি জঙ্গি কুলবিন্দরজিৎ
Padma Sangbad

দৈনিক পদ্মা সংবাদ।
visit for latest bangla update news 24/7 www.padmasangbad.com
কুখ্যাত খলিস্তানি জঙ্গি কুলবিন্দরজিৎ সিংহ ওরফে খানপুরিয়াকে দিল্লি বিমানবন্দরে গ্রেফতার করল জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। বব্বর খালসা জঙ্গিগোষ্ঠীর এই সদস্যের মাথার দাম ছিল ৫ লক্ষ টাকা।
সংবাদ সংস্থা এএনআই জানাচ্ছে, গত শুক্রবার তাইল্যান্ডের রাজধানী ব্যাঙ্কক থেকে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে নামার পরেই তাঁকে আটক করে এনআইএর তদন্তকারী দল। পরিচয় সম্পর্কে নিঃশংসয় হওয়ার পরে লবিন্দরজিৎকে গ্রেফতার করা হয়।
আরও খবর। ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৬২
বব্বর খালসার পাশাপাশি বিচ্ছিন্নতাবাদী সংগঠন খলিস্তান লিবারেশন ফোর্সের সঙ্গেও কুলবিন্দরজিতের যোগাযোগ ছিল বলে সোমবার এনআইএর তরফে জানানো হয়েছে। ২০১৯ সাল থেকেই ভারতের ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকায় ছিলেন এই খলিস্তানি জঙ্গি নেতা।
সুত্রঃ আনন্দ বাজার।




















