চুয়াডাঙ্গা ০৭:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় আহত যুবক শশীর মৃত্যু

Padma Sangbad
১৪৪

অবশেষে মৃত্যুর কাছে হেরে গেলো তাওহিদুল আমিন শশী (২৫)। সড়ক দুর্ঘটনার পর আজ বৃহস্পতিবার (২২ আগষ্ট) ভোরের দিকে চিকিৎসাধীন অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি।

নিহত শশী মেহেরপুর শহরের ঘোষপাড়া এলাকার মোঃ সেলিমের ছেলে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কনি মিয়া পারিবারিক সূত্রের বরাত দিয়ে এই তথ্য নিশ্চিত করেছেন।

গত ১৮ আগস্ট দিবাগত রাত ৮ মেহেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অফিসের সামনে মোটরসাইকেল দুর্ঘটনায় শশী মারাত্মক আহত হয়।

স্থানীয়রা তাকে উদ্ধার করে মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। ওই সময় তার অবস্থার অবনতি ঘটলে কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। সেখানেই চিকিৎসাধিন অবস্থায় তার মৃত্যু হয়।

আপডেট : ১১:৩৮:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অগাস্ট ২০২৪