চুয়াডাঙ্গা ১০:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রাতের অন্ধকারের ভোট নয়, পরিষ্কার-পরিচ্ছন্ন নির্বাচন চাই

Padma Sangbad
৫০

অনলাইন ডেস্ক।।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, আগামী জাতীয় নির্বাচন হবে সুষ্ঠু ও নিরাপদ। রোববার (১২ অক্টোবর) চট্টগ্রাম সার্কিট হাউজে এক মতবিনিময় সভার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, আমরা ইন্টারনেট বন্ধ করার পক্ষে নই। ইনফরমেশন ফ্লো চালু রাখতে চাই। রাতের অন্ধকারের ভোট নয়, আমরা চাই স্বচ্ছ এবং পরিষ্কার-পরিচ্ছন্ন নির্বাচন।

সিইসি সভায় জানিয়েছেন, নির্বাচনকে সুন্দর ও ফেয়ার করার জন্য কি ধরনের চ্যালেঞ্জ সামনে আসতে পারে এবং কীভাবে তা মোকাবেলা করা যায়, তা নিয়ে কর্মকর্তাদের সঙ্গে আলোচনা হয়েছে। আলোচনার মধ্যে উঠে এসেছে সিকিউরিটি চ্যালেঞ্জ, মব ভায়োলেন্স, এবং সোশ্যাল মিডিয়ার অপব্যবহার।

সাংবাদিকদের সঙ্গে সহযোগিতা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়ে সিইসি নাসির উদ্দিন বলেন, সাংবাদিকদের সংবাদ সংগ্রহে কোনো অসুবিধা সৃষ্টি করবে এমন কোনো চিন্তা আমাদের নেই। আমরা সাংবাদিকদের সহযোগিতা চাই। আপনাদের পার্টনার হিসেবে পেতে চাই। কোনো ঘটনা বা দুর্ঘটনা যদি ঘটে দয়া করে ফ্যাক্ট চেকিং না করে সংবাদ পরিবেশন করবেন না। শেয়ার করার আগে নিশ্চিত হতে হবে এই ঘটনাটা সঠিক কিনা।

তিনি বলেন, একটা সুন্দর নির্বাচন উপহার দিতে চাই। মানুষের জন্য একটা ভোটের পরিবেশ সৃষ্টি করতে চাই। প্রতিটা বাংলাদেশি যাতে ভোট দিতে পারেন। আমরা বিদেশে থাকা বাংলাদেশিদের ভোটের ব্যবস্থা করার উদ্যোগটা নিয়েছি, এটা তো আগে ছিল না।

অবৈধ অস্ত্র উদ্ধারের বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার বলেন, অস্ত্র উদ্ধারের বিষয়টা কিন্তু এটা কন্টিনিউয়াস প্রসেস। এটা চলতে থাকবে। নির্বাচন পর্যন্ত এটা চলতে থাকবে। নির্বাচনে যাতে অবৈধ অস্ত্রের ব্যবহার না হয়, সে লক্ষ্যে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী কাজ করে যাচ্ছে।

আপডেট : ১২:৪৫:১৫ পূর্বাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫