চুয়াডাঙ্গা ০১:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

রিপন বাশফোঁড় স্মৃতি ফুটবল: ঝিনাইদহকে হারিয়ে চ্যাম্পিয়ন সেতাবগঞ্জ

Padma Sangbad

দৈনিক পদ্মা সংবাদ ডেস্ক।।
দর্শনা কেরু কর্নেল মাঠে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ‘স্বর্গীয় রিপন বাশফোঁড় স্মৃতি’ একদিনব্যাপী ফুটবল টুর্নামেন্ট। শুক্রবার অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় দেশের ৮টি জেলার হরিজন সম্প্রদায়ের ফুটবল দল অংশ নেয়।

টুর্নামেন্টের ফাইনালে দিনাজপুরের সেতাবগঞ্জ হরিজন সম্প্রদায় ২-০ গোলে ঝিনাইদহ হরিজন সম্প্রদায়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও রানার্সআপ দলের হাতে ট্রফি এবং যথাক্রমে ২০ হাজার ও ১৫ হাজার টাকার প্রাইজমানি তুলে দেন দর্শনা কেরু অ্যান্ড কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মো. রাব্বিক হাসান।

এর আগে সকালে টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রী রংলাল বাশফোঁড়। এতে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শরীফুজ্জামান শরীফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দর্শনা কেরু অ্যান্ড কোম্পানির এমডি মো. রাব্বিক হাসান, দর্শনা পৌর বিএনপির প্রধান সমন্বয়ক হাবিবুর রহমান বুলেট, হাজী খন্দকার শওকত আলী, এনামুল হক শাহ মুকুল ও যুবদল নেতা আব্দুল্লাহ আল মামুন রিংকুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

দিনব্যাপী এই ফুটবল উৎসব উপভোগ করতে মাঠজুড়ে বিপুল সংখ্যক দর্শক উপস্থিত ছিলেন।

আপডেট : ১১:২৯:০০ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬