চুয়াডাঙ্গা ০৪:০৩ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় দুই বাংলাদেশি নিহত

Padma Sangbad
১০১

আন্তর্জাতিক ডেস্ক।।
লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের ড্রোন হামলায় দুই বাংলাদেশি কর্মী নিহত হয়েছেন। একই হামলায় একজন সিরীয় নাগরিকও নিহত হয়েছেন। নিহত তিনজনই ওই এলাকায় কর্মরত ছিলেন।

সোমবার স্থানীয় সময় দুপুর ১২টার দিকে নাবাতিয়ের জেবদিনে এলাকার একটি আবাসস্থলে এ হামলা হয়। লেবাননভিত্তিক সংবাদমাধ্যম লরিয়েন্ট টুডে এ তথ্য জানিয়েছে।

বৈরুতে বাংলাদেশ দূতাবাস এক শোকবার্তায় এ তথ্য নিশ্চিত করেছে। নিহত দুইজন হলেন- সাতক্ষীরা সদর উপজেলার ভালুকা চাঁদপুর গ্রামের আফসার আলীর ছেলে শফিকুল ইসলাম এবং আশাশুনি উপজেলার কাদাকাটি গ্রামের মো. আবদুল কাদেরের ছেলে মো. নাহিদুল ইসলাম।

জেবদিনে এটি ছিল ইসরায়েলি বাহিনীর দ্বিতীয় দফা হামলা। এর আগে জেবদিন পৌরসভার একটি রুটি বহনকারী ভ্যানে ড্রোন হামলা চালানো হয়, যাতে স্থানীয় আরও দুজন বাসিন্দা নিহত হন।

উল্লেখ্য, চলতি বছরের ২ মার্চ লেবাননে পুনরায় সামরিক অভিযান শুরু করে ইসরায়েল। তখন থেকে এ পর্যন্ত ইসরায়েলি হামলায় অন্তত ২ হাজার ৮৬৯ জন নিহত এবং আরও ৮ হাজার ৭৩০ জন আহত হয়েছেন বলে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।

আপডেট : ০৯:৫৯:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬