চুয়াডাঙ্গা ১০:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শাপলা প্রতীক বিধিমালায় নেই, তাই এনসিপিকে দেওয়া সম্ভব না

Padma Sangbad
১৫৫

অনলাইন ডেস্ক।।
নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, এনসিপির দলীয় প্রতিক শাপলা আমাদের বিধিমালায় নেই, তাই দেওয়া সম্ভব হচ্ছে না। এনসিপি নির্বাচনে না আসার বিষয়ে কোনো কথা বলতে চাই না কারণ এটা রাজনৈতিক বিষয়। এ ছাড়া এবার ইবিএমএ নির্বাচন হবে না।

শুক্রবার (১৭ অক্টোবর) দুপুরে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের জনতা উচ্চ বিদ্যালয় পরির্দশন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘নারী-পুরুষ প্রতিবন্ধীসহ সব ভোটাদের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তৃণমূল পর্যায়ে একটা ভোটকেন্দ্রে কি রকম সমস্যা থাকতে পারে তা দেখতে এসেছি। একটা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নিবার্চনের জন্য প্রতিটি কেন্দ্রে যাতে শান্তিশৃঙ্খলাবজায় থাকে কি না, আর অবকাঠামোগত সমস্যা আছে কি না তা দেখতে এসেছি।’

নির্বাচন কমিশনার বলেন, ‘দুর্গম এলাকায় সুষ্ঠুভাবে নির্বাচনের জন্য যোগাযোগ, যানবাহন, প্রিসাইডিং অফিসারদের সহযোগিতার ব্যবস্থা করব। প্রধান উপদেষ্টা দপ্তর থেকে বলা হয়েছে, রমজানের আগে ফেব্রুয়ারির প্রথমভাগে নির্বাচন হবে। তখন থেকেই কর্মপরিকল্পনা করেছি, প্রয়াজনীয় সবধরণের পদক্ষেপ গ্রহন করা হয়েছে। তারই অংশ হিসেবে আজ ভোটকেন্দ্র পরির্দশন করতে আসা।’

এ সময় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনারের একান্ত সচিব মোহাম্মদ কামরুজ্জামান, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা সিলেট বিভাগ মো. আলা উদ্দিন, সুনামগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা শুকুর মাহমুদ মিয়া, তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদী হাসান মানিক, উপজেলা নির্বাচন কর্মকর্তা অমিত কুমার দাস প্রমুখ।

আপডেট : ০৭:৩০:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫