চুয়াডাঙ্গা ০৩:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সংরক্ষিত আসনের পর এবার বিএনপি ছাড়ার নির্দেশে মিষ্টি

Padma Sangbad
৭

দৈনিক পদ্মা সংবাদ নিজস্ব ডেস্ক:
রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও সম্পদ বিনষ্টের অভিযোগে সদ্য পদত্যাগ করা সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এবার দলীয় সব পদ ও প্রাথমিক সদস্যপদ থেকেও পদত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশনায় জাতীয় সংসদ থেকে সরে দাঁড়ানোর পরপরই দলীয় হাইকমান্ড থেকে তাঁকে এই কঠোর বার্তা দেওয়া হয়।
দলীয় ও নির্ভরযোগ্য সূত্র জানায়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় বৃহস্পতিবার স্পিকারের কাছে নিজের পদত্যাগপত্র জমা দেন তিনি। পরবর্তীতে জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা করে বিজ্ঞপ্তি জারি করা হয়। পদে ইস্তফা দেওয়ার পর মিষ্টি সাংবাদিকদের জানান, উদ্ভূত ঘটনার সঠিক তদন্ত হওয়া প্রয়োজন এবং দল যে সিদ্ধান্তই নেবে তিনি তা মেনে নিতে প্রস্তুত।
উল্লেখ্য, রাড্ডা সেন্টারের এই অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কেন্দ্র করে ইতিপূর্বে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক কমিটি ভেঙে দেওয়াসহ বেশ কয়েকজন নেতা-কর্মীর বিরুদ্ধে সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। এবার মিষ্টিকেও পুরোপুরি দল থেকে অব্যাহতির নির্দেশ দিয়ে বিএনপি তাদের অভ্যন্তরীণ শৃঙ্খলার বিষয়ে জিরো টলারেন্স নীতি পুনর্ব্যক্ত করল।

আপডেট : ০২:৫৫:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬