চুয়াডাঙ্গা ০৫:২০ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সিরাজগঞ্জে বজ্রপাতে প্রাণ গেল তিনজনের

Padma Sangbad
৭৭

জেলার চৌহালী উপজেলার এনায়েতপুরে ক্রিকেট খেলার সময় বজ্রপাতে দুইজন ও শাহজাদপুরে চর পোরজনা এলাকায় এক কৃষকের মৃত্যু হয়েছে। এসময় আরো দুইজন আহত হয়েছে।
মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে সৌদিয়া চাঁদপুর ইউনিয়নের বেতিল চরে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- এনায়েতপুর খামার গ্রামের আব্দুল হাকিমের ছেলে মারুফ হোসেন (১৪) ও বেতিল চরের তারা মিয়ার ছেলে আল আমিন (২৪) ও শাহজাদপুর উপজোর চর পোরজনা এলাকার জয়নাল আবেদীনের ছেলে আব্দুস সালাম (৩৭)।
এনায়েতপুর থানার এস,আই সুজিত কুমার বিশ্বাস জানান, একদল ছেলে বেতিল চরের মধ্যে ক্রিকেট খেলা করছিল। হঠাৎ আকাশ কালো হয়ে বজ্রপাত শুরু হয়। এসময় বজ্রপাতের কবলে পড়ে চারজন খেলোয়ার আহত হন। আহতদের হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা আল আমিন ও মারুফকে মৃত্যু ঘোষণা করেন। অপর দুইজন প্রাথমিক চিকিৎসায় সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে। নিহতদের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
অন্যদিকে, শাহজাদপুর থানার ওসি আসলাম হোসেন জানান, সন্ধ্যার দিকে চর পোরজনা এলাকায় বাড়ির পাশ থেকে খড়ের বোঝা নিয়ে বাড়ি ফেরার আব্দুস সালাম বজ্রপাতের কবলে পড়ে। এতে ঘটনাস্থলেই কৃষক আব্দুস সালাম মারা যায়।

আপডেট : ১২:৫৭:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ৫ জুন ২০২৪