চুয়াডাঙ্গা ১০:৫০ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সড়ক দুর্ঘটনায় আহত মাকে দেখামাত্র অসুস্থ হয়ে ছেলের মৃত্যু

Padma Sangbad
৩২

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সড়ক দুর্ঘটনায় আহত মাকে দেখামাত্র অসুস্থ হয়ে মারা গেছেন ছেলে। গত শুক্রবার রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে। মারা যাওয়া সোহেল মিয়া নামের ওই যুবক উপজেলার উত্তর ইউনিয়নের আজমপুর গ্রামের কৌড়াতলীর বকুল মিয়ার ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, আজমপুর রেলওয়ে স্টেশন এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন সোহেলের মা মাজেদা বেগম।

এ সময় ব্যাটারিচালিত অটোরিকশা আরেকটি মোটরসাইকেলকে সাইড দিতে গিয়ে মাজেদা বেগমকে ধাক্কা দেয়। এতে আহত মাজেদা বেগমকে হাসপাতালে নিয়ে আসে স্থানীয় লোকজন। খবর পেয়ে সেখানে যান সোহেল। হাসপাতালে মাকে র’ক্তা’ক্ত অবস্থায় দেখেই হার্ট অ্যাটাকে সোহেল মারা যান।

আজমপুর ইউনিয়ন পরিষদের সদস্য কুদ্দুস খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, মাকে র’ক্তা’ক্ত অবস্থায় দেখে অসুস্থ হয়ে পড়েন সোহেল। পরীক্ষা-নিরীক্ষা করে হাসপাতালের চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

আপডেট : ১১:১৪:৩৩ অপরাহ্ন, রবিবার, ৮ সেপ্টেম্বর ২০২৪