চুয়াডাঙ্গা ১০:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

১০ আগস্ট খসড়া ও ৩১ আগস্ট চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে ইসি

Padma Sangbad
৭৬

দৈনিক পদ্মা সংবাদ অনলাইন ডেস্ক।।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আগামী ১০ আগস্ট খসড়া ভোটার তালিকা প্রকাশ করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এরপর ২১ আগস্ট পর্যন্ত চলবে দাবি ও আপত্তি নিষ্পত্তির প্রক্রিয়া। সবকিছু শেষ করে ৩১ আগস্ট প্রকাশ করা হবে চূড়ান্ত ভোটার তালিকা।

এই তথ্য নিশ্চিত করেছেন ইসির সিনিয়র সহকারী সচিব নাসির উদ্দিন, মঙ্গলবার (২৯ জুলাই) বিকেলে। তিনি জানান, ভোটার তালিকা আইন সংশোধনের প্রক্রিয়া দেরিতে শুরু হওয়ায় প্রথমে একটি সম্পূরক তালিকা প্রকাশের পরিকল্পনা ছিল। তবে আইন সংশোধন দ্রুত শেষ হওয়ায় এখন পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে।

এর আগে নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেছিলেন, খসড়া তালিকায় ৪৪ লাখ ৬৬ হাজার নতুন ভোটার যুক্ত হয়েছেন। এ তালিকা খুব শিগগিরই প্রকাশ পাবে।

সর্বশেষ হালনাগাদ তথ্য অনুযায়ী, বর্তমানে বাংলাদেশে মোট ভোটারের সংখ্যা ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪ জন।

ইতিমধ্যে নির্বাচন কমিশন আগামী ফেব্রুয়ারির শুরুতে ১৩তম জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের প্রস্তুতি শুরু করেছে। আইন-শৃঙ্খলা বাহিনীকে দেওয়া হয়েছে সক্রিয় প্রস্তুতির নির্দেশনা। কমিশনের পক্ষ থেকেও নির্বাচনী কার্যক্রম জোরদার করা হয়েছে।

বিশ্বস্ত সূত্রে জানা গেছে, আগামী কয়েক দিনের মধ্যেই প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সম্ভাব্য নির্বাচনের তারিখ ঘোষণা করতে পারেন।

আপডেট : ১২:২৯:২৪ পূর্বাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫