চুয়াডাঙ্গা ০৫:৩০ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

২৯ নভেম্বর পরীক্ষামূলক ভোটের আয়োজন করবে ইসি

Padma Sangbad
৭৯

অনলাইন ডেস্ক।।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আগামী ২৯ নভেম্বর (শনিবার) মক ভোটিং (পরীক্ষামূলক ভোট)-এর আয়োজন করেছে নির্বাচন কমিশন (ইসি)।

আজ মঙ্গলবার ইসি সচিবলায়ের পরিচালক (জনসংযোগ ও তথ্য) মো. রুহুল আমিন মল্লিক বার্তা সংস্থা বাসসকে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, ২৯ নভেম্বর সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সকল ধরনের ভোটারদের নিয়ে রাজধানীর শেরেবাংলা নগর সরকারি উচ্চবিদ্যালয়ে এই মক ভোটিং অনুষ্ঠিত হবে।

মক ভোটিং পর্যবেক্ষণের জন্য গণমাধ্যম কর্মীদেরও আমন্ত্রণ জানানো হয়েছে।

রুহুল আমিন মল্লিক জানান, মক ভোটিং অনুষ্ঠানে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহসহ ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

সুত্র : প্রতিদিনের সংবাদ

<1>

বগুড়ায় ২ শিশু সন্তানকে গলাকেটে হত্যার পর মায়ের আত্মহত্যা – দৈনিক আজকের চুয়াডাঙ্গা
অনলাইন ডেস্ক

বগুড়ায় শাজাহানপুর এক নারী তার ২ শিশু সন্তানকে গলাকেটে হত্যার পর নিজে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। মঙ্গলবার সকাল ৮টার দিকে শাজাহানপুর উপজেলার খোট্টাপাড়া ইউনিয়নের খলিশাকান্দি গ্রামে এ ঘটনা ঘটেছে। তবে পুলিশ ওই নারীর স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। বাড়ি থেকে দুই শিশুর গলাকাটা ও তাদের মায়ের ঝুলন্ত লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে পুলিশ।

নিহতরা হলো ওই গ্রামের সেনাসদস্য শাহাদত হোসেনের স্ত্রী সাদিয়া মোস্তরিম (২৪) ও তার দুই সন্তান সাইফা (৩) ও সাত মাস বয়সের সাইফ।

পুলিশের ধারণা, পারিবারিক কলহের জেরে দুই সন্তানকে ‘হত্যার পর’ ওই নারী ‘আত্মহত্যা’ করেছেন।

শাজাহানপুর থানার ওসি শফিকুল ইসলাম বলেন, শাহাদত হোসেন একজন সেনাসদস্য। তিনি ময়মনসিংহে কর্মরত। এক সপ্তাহ আগে তিনি ছুটিতে বাড়িতে আসেন।

ওসি বলেন, ধারণা করা হচ্ছে মঙ্গলবার সকাল ৮টা থেকে সাড়ে ৮টার মধ্যে সাদিয়া মোস্তারিম বটি দিয়ে তার দুই সন্তানের গলা কেটে হত্যা করেন। পরে তিনি গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। এ সময় তার স্বামী শাহাদত হোসেন পাশের ঘরে ঘুমিয়ে ছিলেন। প্রতিবেশীরা ঘটনাটি বুঝতে পেরে পুলিশে খবর দেয়।

ওসি শফিকুল ইসলাম আরও বলেন, পুলিশ ঘর থেকে রক্তমাখা বটি উদ্ধার করেছে। প্রকৃত রহস্য জানার জন্য শাহাদত হোসেনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তিনিও মানসিকভাবে ভেঙে পড়েছেন। কিছুটা স্বাভাবিক হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।

এ ছাড়াও তিনজনের লাশ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।সুত্র: প্রতিদিনের সংবাদ

আপডেট : ১১:১৫:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫