চুয়াডাঙ্গা ০৮:০৪ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ঝিনাইদহে ট্রাক্টরের ধাক্কায় ইজিবাইকের এক যাত্রী নিহত, আহত ১

Padma Sangbad
১৫

ঝিনাইদহ প্রতিনিধি।।

ঝিনাইদহ সদর উপজেলার বয়ড়াতলা বাজারে মাটিবাহী ট্রাক্টরের ধাক্কায় কামরুজ্জামান (৪৫) নামে ইজিবাইক এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

মঙ্গলবার (২৩ জুন) বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার কালীচরণপুর ইউনিয়নের বয়ড়াতলা বাজারে এ দুর্ঘটনা ঘটে।

নিহত কামরুজ্জামান সদর উপজেলার পাকা গ্রামের আনসার বিশ্বাসের ছেলে। সে দীর্ঘদিন প্রবাসে শ্রমিক হিসেবে কাজ করতেন। সম্প্রতি তিনি ছুটিতে দেশে ফেরেন।

ঝিনাইদহ সদর থানার পুলিশ জানায়, বেলা সাড়ে ১১টার দিকে শহরের একটি ব্যাংক থেকে কামরুজ্জামান নামে এক ব্যক্তি টাকা উঠিয়ে ইজিবাইকযোগে গ্রামের বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে ইজিবাইকটি বয়ড়াতলা বাজারে পৌঁছালে মাটিবাহী একটি দ্রুত গতির ট্রাক্টর ইজিবাইকে ধাক্কা দেয়।

এতে কামরুজ্জামানসহ আরও একজন গুরুতর আহত হন। সে সময় স্থানীয়রা তাদের উদ্ধার করে ঝিনাইদহ ২৫০ শয্যা সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক কামরুল ইসলামকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

এ ঘটনায় ঝিনাইদহ ২৫০ শয্যা সদর হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত ডা. উমা ইসলাম বলেন, ‘দুর্ঘটনার শিকার ব্যক্তি হাসপাতালে পৌঁছানোর আগেই মারা গেছেন। মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামান বলেন, ‘এখনো কেউ এ ঘটনায় কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আপডেট : ০১:১৫:০৮ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬