চুয়াডাঙ্গা ০৮:৩২ পূর্বাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদ সামনে থেকে দিনে দুপুরে এক সাইকেল চোর আটক, ৬ মাসের কারাদণ্ড

Padma Sangbad
১৮

চুয়াডাঙ্গা সংবাদদাতা।।

চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদ সামনে থেকে দিনে দুপুরে এক সাইকেল চোরকে আটক করা হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০ টার দিকে স্থানীয় এলাকাবাসী সাইকেলসহ চোরকে হাতে নাতে আটক করে পুলিশে দেয়। আটক সাইকেল চোর চুয়াডাঙ্গা শহরতলীর দৌলতদিয়ার দক্ষিণ পাড়ার লাল মিয়ার ছেলে রায়হান মন্ডল (৪৫)।

জানা গেছে, গতকাল শনিবার সকাল সাড়ে ১০ টার দিকে সাহিত্য পরিষদ সামনে থেকে রায়হান মন্ডল নামে এক চোর সাইকেল চুরি করে পালিয়ে যাচ্ছিল। এ সময় স্থানীয় জনগন সাইকেল চোর রায়হানকে আটক করে উত্তম মাধ্যমে দেয়। পরে খবর পেয়ে পুলিশ এসে একটি মেরুন রংয়ের বাই সাইকেলসহ চোরকে আটক থানায় নেয়।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পেনাল কোড আইনের ৩৭৯/৫১১ ধারায় সামারী ট্রায়াল আদালতের মাধ্যমে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৫০০/- টাকা জরিমানা অনাদায়ে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

<1>

জীবননগরে আলমসাধুর ধাক্কায় ভ্যান চলকের মৃত্যু – দৈনিক আজকের চুয়াডাঙ্গা
জীবননগর অফিস
জীবননগরে আলমসাধুর ধাক্কায় পাখিভ্যান চালকের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সকাল সাড়ে ৯ টার দিকে জীবননগর উপজেলার সন্তোষপুর-আন্দুলবাড়ীয়া সড়কে শাহা ব্রিকস নামক ইট ভাঁটার সামনে এই দূর্ঘটনা ঘটে। নিহত ভ্যান চলক রিপন হোসেন(৫০) সন্তোসপুর গ্রামের ব্রীজ পাড়ার মহি উদ্দিনে ছেলে।
প্রত্যক্ষ সূত্রে জানা গেছে, শনিবার সকালে রিপন হোসেন পাখিভ্যান নিয়ে আন্দুলবাড়িয়ার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে শাহা ব্রিকসের নিকট পৌছালে বিপরীত দিক থেকে আসা বেপরোয়া গতির আলমসাধু গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দেয়। এতে পাখিভ্যান চালক ছিটকে পড়ে রাস্তার পাশে রাখা ইটের মধ্যে পড়ে যায়। ভ্যান চলক শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যায়। দুর্ঘটনায় আলমসাধু গাড়ি ও পাখিভ্যান দুমড়েমুচড়ে যায়।
এ বিষয়ে ঘটনার সত্যতা নিশ্চিত করে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ জানান, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌছিয়েছি। সুরতহাল রিপোর্ট শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা করা হবে।
জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমাইয়া সুলতানা এ্যানি ঘটনাস্থল পরিদর্শন করেন এবং রাস্তার পাশে রাখা ইটের স্তুপ অপসারণের জন্য ভাঁটার মালিক কে নির্দেশ প্রদান করেন।

আপডেট : ০৩:৫৪:০৩ পূর্বাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬