চুয়াডাঙ্গা ০১:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আদানির সঙ্গে আলোচনা চলছে, বিদ্যুতের দাম কমানোর চেষ্টা: জ্বালানিমন্ত্রী

Padma Sangbad
১৩

অর্থনীতি ডেস্ক।।

আদানি গ্রুপের সঙ্গে বিদ্যুৎ ক্রয় চুক্তি বাতিল বা পরিবর্তনের পরিবর্তে আলোচনার মাধ্যমে বিদ্যুতের দাম কমানোর চেষ্টা করছে সরকার। তবে দাম কমাতে গিয়ে বিদ্যুৎ সরবরাহে কোনো ধরনের সংকট তৈরি হয়, এমন সিদ্ধান্ত নেওয়া হবে না বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।

শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে পঞ্চম বাংলাদেশ অর্থনৈতিক সম্মেলন ২০২৬-এর দ্বিতীয় অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

আদানির সঙ্গে বিদ্যুৎ ক্রয় চুক্তির বিষয়ে মন্ত্রী বলেন, চুক্তিতে সার্বভৌম গ্যারান্টি দেওয়া রয়েছে। এ ধরনের গ্যারান্টি বাতিল কিংবা একতরফাভাবে কোনো সিদ্ধান্ত নেওয়া হলে দেশের ঋণমান ও আন্তর্জাতিক বিশ্বাসযোগ্যতার ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে। এ কারণে চুক্তি বাতিল বা পরিবর্তনের পরিবর্তে আদানি গ্রুপের সঙ্গে আলোচনা চালানো হচ্ছে।

তিনি বলেন, যুদ্ধ পরিস্থিতির কারণে আদানি গ্রুপ বিদ্যুতের দাম বাড়াতে চাইছে। তবে সরকার চেষ্টা করছে, যাতে বিদ্যুতের দাম কমানো সম্ভব হয়।

দেশীয় বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গেও আলোচনা চলছে জানিয়ে জ্বালানিমন্ত্রী বলেন, আন্তর্জাতিক পরিস্থিতি ও যুদ্ধের কারণে কয়লা পরিবহন ব্যয় বেড়েছে। ফলে আগের চুক্তি অনুযায়ী নির্ধারিত দামে জ্বালানি পাওয়া যাচ্ছে না।

গ্যাস অনুসন্ধানে নতুন উদ্যোগ

বিদেশি জ্বালানির ওপর নির্ভরতা কমাতে নতুন দুটি রিগ কেনার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান মন্ত্রী। এসব রিগ ব্যবহার করে দেশে গ্যাস অনুসন্ধান কার্যক্রম আরও জোরদার করা হবে। কয়েকটি স্থানে অনুসন্ধান কার্যক্রমে ভালো ফল পাওয়া যাচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।

সমুদ্রসীমায় তেল-গ্যাস অনুসন্ধানে বিদেশি কোম্পানিগুলোকে আহ্বান জানানো হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, আগামী মার্চের মধ্যে এ প্রক্রিয়া সম্পন্ন করার লক্ষ্য রয়েছে সরকারের।

ফুলবাড়ীর কয়লা উত্তোলনে সিদ্ধান্তের লক্ষ্য

দিনাজপুরের ফুলবাড়ীর কয়লা উত্তোলনের বিষয়ে আগামী দুই থেকে তিন মাসের মধ্যে প্রধানমন্ত্রীর নেতৃত্বে সিদ্ধান্ত নেওয়ার লক্ষ্য রয়েছে বলে জানান জ্বালানিমন্ত্রী।

তিনি বলেন, আধুনিক প্রযুক্তি ব্যবহার করে পরিবেশ ও কৃষিজমির ক্ষতি কমিয়ে কীভাবে কয়লা উত্তোলন করা যায়, তা বিবেচনা করা হচ্ছে। সেখানে কয়লা উত্তোলন ও বিদ্যুৎকেন্দ্র স্থাপনের উদ্যোগ নেওয়া হলে বিদ্যুৎ উৎপাদন ব্যয় এবং আমদানিনির্ভরতা কমানো সম্ভব হবে।

ছাদে সৌরবিদ্যুৎ উৎপাদনে উৎসাহ দিচ্ছে সরকার

জ্বালানি সংকট মোকাবিলায় বাড়ির ছাদে সৌরবিদ্যুতের প্যানেল স্থাপনে জনগণকে উৎসাহিত করছে সরকার। এ বিষয়ে মন্ত্রী বলেন, ছাদে উৎপাদিত সৌরবিদ্যুৎ দিয়ে নিজস্ব বিদ্যুতের চাহিদা পূরণের পাশাপাশি অতিরিক্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা যাবে।

তিনি জানান, বিতরণ কোম্পানিগুলো প্রতি ইউনিট ১০ টাকা ৫০ পয়সা দরে এ বিদ্যুৎ কিনবে।

জ্বালানিমন্ত্রীর আশা, দেশে সৌরবিদ্যুৎ উৎপাদন বাড়লে একদিকে যেমন জ্বালানি আমদানির ওপর চাপ কমবে, অন্যদিকে বাড়ির ছাদও মানুষের জন্য বাড়তি আয়ের উৎস হয়ে উঠবে।

আপডেট : ০১:০২:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬