চুয়াডাঙ্গা ০১:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জঙ্গলের মাটির নিচে মিলল ২০ মিলিয়ন ডলার!

Padma Sangbad
১১

আন্তর্জাতিক ডেস্ক :

হাঙ্গেরিতে দুর্নীতির তদন্তে প্রায় ১ কোটি ৯৫ লাখ ডলারের গোপন অর্থ উদ্ধার করেছেন তদন্তকারীরা। দেশটির সাবেক প্রধানমন্ত্রী ভিক্টর অরবানের আমলের এক সাবেক মন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির তদন্তের অংশ হিসেবে বন-জঙ্গল, খামারবাড়ি, গুদাম ও বিভিন্ন ভবনে তল্লাশি চালিয়ে এসব অর্থ উদ্ধার করা হয়েছে।
হাঙ্গেরির ন্যাশনাল অ্যাসেট রিকভারি অ্যান্ড প্রোটেকশন অফিস জানিয়েছে, গত ১২ ও ১৩ নভেম্বর রাজধানী বুদাপেস্টসহ দেশের আরও তিনটি এলাকায় এই অভিযান চালানো হয়েছে। দেশটিতে সরকারি অর্থের সম্ভাব্য অপব্যবহার তদন্তের জন্য নতুন এই সংস্থাটি গঠন করা হয়েছে।

সংস্থাটির তদন্তকারীরা খামারবাড়ি, গুদাম, একটি বাসভবন এবং নির্জন স্থানে রাখা উচ্চমূল্যের একটি সিন্দুক থেকে হাঙ্গেরীয় মুদ্রা, ইউরো ও মার্কিন ডলার উদ্ধার করেছেন। এ ছাড়া বনের মাটির নিচেও পুঁতে রাখা অবস্থায় অর্থের সন্ধান পাওয়া গেছে।
এতে দেখা যায়, রাতের অন্ধকারে কর্মকর্তারা বাইরে মাটি খুঁড়ে অর্থ বের করছেন। পরে উদ্ধার করা বিপুল পরিমাণ নগদ অর্থের স্তূপ পরীক্ষা করা হয়। পরবর্তী সময়ে সব অর্থ দেশটির রাষ্ট্রীয় কোষাগারে জমা দেয়া হয়েছে।

শুক্রবার ফেসবুকে দেয়া এক পোস্টে দেশটির অর্থমন্ত্রী আন্দ্রাস কারমান জানান, উদ্ধার করা অর্থ গণনা করতে কোষাগারের ১২ জন কর্মীর আট ঘণ্টা সময় লেগেছে।

সাবেক উন্নয়নমন্ত্রী মিকলোস সেস্তাকের বিরুদ্ধে চলমান দুর্নীতির তদন্তের মধ্যেই এই অর্থ উদ্ধারের ঘটনা ঘটল। ২০১৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত অরবানের সরকারের উন্নয়নমন্ত্রী ছিলেন তিনি।
রাষ্ট্রীয় পরিবহন কোম্পানির অতিরিক্ত দামে পুরোনো বাস কেনা এবং সরকারি নির্মাণ প্রকল্পে অনিয়মের সঙ্গে সংশ্লিষ্ট ঘুষ ও কমিশন বাবদ ৩ কোটি ৭২ লাখ ডলারের বেশি গ্রহণের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
গত সেপ্টেম্বরে তাকে আটক করা হয়। তবে তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন তিনি।
এদিকে, অরবানের টানা ১৬ বছরের শাসনের অবসান ঘটিয়ে গত এপ্রিলে ক্ষমতায় আসে প্রধানমন্ত্রী পিটার মাগিয়ারের মধ্য-ডানপন্থি ও ইউরোপপন্থি রাজনৈতিক দল তিসজা।

শুক্রবার ফেসবুকে দেয়া এক পোস্টে অর্থ উদ্ধারের ঘটনাকে স্বাগত জানিয়ে মাগিয়ার বলেন, এর মধ্য দিয়ে তার ভাষায় ‘ফিদেস-কেডিএনপি মাফিয়া’ যুগের অবসানের ইঙ্গিত মিলেছে।
ফিদেস অরবানের ডানপন্থি রাজনৈতিক দল। অন্যদিকে, খ্রিষ্টীয় গণতান্ত্রিক জনদল (কেডিএনপি) ছিল তাদের ছোট জোটসঙ্গী এবং ক্ষমতাসীন সরকারের অংশীদার।

আপডেট : ০১:১৯:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬