চুয়াডাঙ্গা ০৪:২১ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঝিনাইদহে পকেটে রাখা মোবাইল বিস্ফোরিত হয়ে দগ্ধ আহত এক

Padma Sangbad
১৫০

ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার চাপালী গ্রামে পকেটে রাখা মোবাইল বিস্ফোরিত হয়ে আগুনে দগ্ধ হয়েছেন সুজন হোসেন (২৬) নামে এক যুবক।আজ দুপুর ১২ টার দিকে এ ঘটনা ঘটে। অগ্নিদগ্ধ ওই যুবক উপজেলার চাপালী গ্রামের মৃত কলম আলীর ছেলে।সুজন হোসেনের বন্ধু মোবারক হোসেন জানান, চাপালী স্কুল মাঠে বন্ধুরা সবাই আড্ডা দিচ্ছিলাম। এরপর হঠাৎ সুজনের তার পকেটে থাকা সিম্ফোনি বাটন ফোন বিস্ফোরিত হয়। সাথে সাথে আগুন ধরে যায়। এরপর পাশের দোকানে থাকা পানি দিয়ে আগুন লেভানো হয়। এরপর তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডা. প্রিয়াঙ্কা বিশ্বাস জানান, হাটুর উপরে আগুনে দগ্ধ হয়ে এক যুবক হাসপাতালে এসেছেন। তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।।

আপডেট : ০৩:২৮:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ এপ্রিল ২০২১