চুয়াডাঙ্গা ১১:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

দেশ সংস্কারের যৌক্তিক সময় এই সরকারকে দিতে হবে: মিয়া গোলাম পরওয়ার

Padma Sangbad
৯৮

বর্তমান আন্তবর্তী সরকারকে অনেক চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে। ৫ আগস্ট বিপ্লবের পর পাল্টা প্রতিবিপ্লবের চক্রান্ত করছে হাসিনা। ফ্যাসিস্ট সরকারের দলবাজ প্রধান বিচারপতি নতুন অন্তর্বর্তীকালীন সরকারকে অবৈধ বলে চক্রান্ত করেছিল। তবে ছাত্র জনতা তাদের সেই ষড়যন্ত্র ব্যর্থ করে দিয়েছে। দেশ সংস্কারে যতটুকু সময় দরকার ততটুকু সময় অবশ্যই দেয়া হবে। কিন্তু অর্নিদিষ্ট সময় পর্যন্ত এটা চলতে পারে না।

শুক্রবার বিকালে চুয়াডাঙ্গার দর্শনা অডিটোরিয়াম হল রুমে জায়ামাতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার চুয়াডাঙ্গার দর্শনায় জেলা জামায়াত আয়োজিত এক রুকন ( সদস্য) সম্মেলনে এসব কথা বলেন।

চুয়াডাঙ্গা জেলা জামায়াতের আমীর অ্যাড. রুহুল আমীনের সভাপতিত্বে রুকন সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যশোর-কুষ্টিয়া আঞ্চল পরিচালক মোবারক হোসাইন।

জেলা জামায়াতের সেক্রেটারী এ্যাড. আসাদুজ্জামানের সঞ্চলনায় সমাবেশে শুভেচ্ছা বক্তব্য রাখেন যশোর-কুষ্টিয়ার অঞ্চল টিম সদস্য ড. আলমগীর বিশ্বাস, মেহেরপুর জেলা জামায়াতের আমীর মাও. তাজউদ্দীনখান প্রমুখ।

এর আগে নবাগত জেলা আমীর রুহুল আমিনকে শপথ বাক্য পাঠ করান অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

সন্মেলনে জেলার দেড় হাজার রুকন উপস্থিত ছিলেন।

আপডেট : ০৮:৪০:২৭ অপরাহ্ন, শুক্রবার, ৮ নভেম্বর ২০২৪