চুয়াডাঙ্গা ০৯:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

জাপা কার্যালয়ের সামনে সংঘর্ষ, আহত নুর

Padma Sangbad
১০৬

অনলাইন ডেস্ক।।
রাজধানীতে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে হস্তক্ষেপ করে যৌথবাহিনীর সদস্যরা। এই ঘটনায় আহত হয়েছেন দলের নেতা ঢাবির সাবেক ভিপি নুরুল হক নুর। তাকে হাসপাতালের নিয়ে গেছেন দলের নেতাকর্মীরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ শুক্রবার রাত সোয়া ৮টার দিকে দ্বিতীয় দফায় জাপা কার্যালয়ের সামনে জড়ো হন গণ অধিকার পরিষদের নেতারা। একটা সময় জাপা নেতাকর্মীদের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টাধাওয়া হয়।

পরে ঘটনাস্থলে সেনাবাহিনী এসে জাপা নেতাকর্মীদের সরিয়ে দেয়। তৎক্ষণাৎ গণ অধিকার পরিষদের নেতাদের ঘটনাস্থল ছাড়তে ১০ মিনিট সময় দেয় আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী। এর মধ্যে ঘটনাস্থল ত্যাগ না করায় সেখানে ব্যাপক লাঠিচার্জ করে যৌথবাহিনীর সদস্যরা। এতে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ অনেকেই আহত হয়েছেন বলে জানা গেছে।

আপডেট : ১২:২৯:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫