চুয়াডাঙ্গা ০৬:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

অন্তর্বর্তী সরকারে আলেম প্রতিনিধি খালিদ হোসেন

Padma Sangbad
৯৩

অনলাইন ডেস্ক।।

নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে ১৭ সদস্যবিশিষ্ট অন্তর্বর্তীকালীন সরকার শপথ নিয়েছে। আজ বৃহস্পতিবার রাতে শপথ নেন তারা।

অন্তর্বর্তীকালীন সরকারে আলেম সমাজের প্রতিনিধি হিসেবে রয়েছেন ড. আ ফ ম খালিদ হোসেন। তার পুরো নাম আবুল ফয়েজ মুহাম্মদ খালিদ হোসেন।

তিনি হেফাজতে ইসলাম বাংলাদেশের সাবেক নায়েবে আমির, ইসলামী আন্দোলন বাংলাদেশের শিক্ষা উপদেষ্টা, মাসিক আত তাওহীদের সম্পাদক, বালাগুশ শরকের সহকারী সম্পাদক এবং আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের কুরআনিক সায়েন্সেস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অতিথি শিক্ষক।

১৯৫৯ সালের ২ ফেব্রুয়ারি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার মাদার্শা ইউনিয়নের মক্কার বাড়ির এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম নেন খালিদ হোসেন।

আপডেট : ১০:৪২:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অগাস্ট ২০২৪